রবিবার, জুন ১৪, ২০২৬
30.2 C
Dhaka

স্যামসাংয়ের প্রধান হলেন সেই লি জে ইয়ং

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন নির্মাতা কোম্পানি স্যামসাংয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লি জে ইয়ং। ব্যবসায় সুবিধা পেতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে ও তার বন্ধুকে ঘুষ দেওয়ার অভিযোগে ২০১৭ সালে লি জে ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এই বিতর্কের জেরে প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হতে হয় পার্ক গিউন হেকে।

সে সময় ঘুষ কাণ্ডে অভিযুক্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট আদালত লি জে ইয়ংকে পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দেন।

চলতি বছরের আগস্টে লি জে ইয়ংকে ক্ষমা করে দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় লির সহায়তার প্রয়োজন বলেই তাকে এ বিশেষ ক্ষমা প্রদর্শন করা হয়েছে।

যদিও এ ক্ষমা ঘোষণা মোটা দাগে প্রতীকী। ১৮ মাস জেল খাটার পর অনেক আগেই প্যারোলে মুক্তি পেয়েছেন লি।
এছাড়া বিদেশে সম্পত্তি লুকোনো, মুনাফা গোপন এবং ইচ্ছাকৃতভাবে অসত্য কথা বলার অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। আদালতের ভাষ্য, লি ও তার পরামর্শদাতারা দক্ষিণ কোরিয়ার সমাজ ও অর্থনীতির ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছে।

লি জে ইয়ং ২০১২ থেকেই স্যামসাংয়ের সহ-পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন হি অসুস্থ হয়ে পড়লে বাবার কাছ থেকে কার্যত প্রধানের দায়িত্ব তুলে নেন তিনি।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় অবদান রয়েছে স্যামসাংয়ের। বাইরের দেশে ফোন এবং ইলেকট্রনিক পণ্যের কারণে পরিচিতি থাকলেও সে দেশের হাসপাতাল, হোটেল, ইন্স্যুরেন্স, বিলবোর্ড, শিপইয়ার্ড, থিম পার্ক ইত্যাদির ব্যবসায় রয়েছে স্যামসাংয়ের।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি