সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রী’র সাথে বৈঠক, প্রয়োজন নিরাপদ সাইবার বিশ্ব বজায় রাখা : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক:  ফ্রন্টিয়ার প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও স্টার্টআপ খাতে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতার লক্ষ্যে লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস এর সাথে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গতকাল ইউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রীদ্বয় তাদের নিজ নিজ দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রতিমন্ত্রী কোয়ান্টাম টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ব্লকচেইন এবং শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির মতো অন্যান্য অ্যাডভান্সড/ফ্রন্টিয়ার টেকনোলজিতে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন একটি নিরাপদ সাইবার বিশ্ব বজায় রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। যেহেতু কোনো দেশ একা এটি অর্জন করতে পারে না, তাই জাতীয় সাইবারস্পেস সুরক্ষিত করতে সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজন। লিথুয়ানিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)-কে যে সহযোগিতা দিচ্ছে তা অব্যাহত থাকবে। বাংলাদেশ তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী। সিআইআরটি বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন বাংলাদেশে হাই-টেক পার্ক, আইটি পার্ক, নলেজ পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলা হচ্ছে। এসব পার্কগুলোতে সাইবার সুরক্ষায় নিয়োজিত লিথুয়ানিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের প্রস্তাব দেন। তাছাড়া সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র (ডিএসএ) সাথে প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়ের জন্য সহযোগিতার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের অ্যাকসেস টু ইনোভেট (এটুআই) এর সাথে প্রযুক্তিগতভাবে উন্নত পাবলিক সার্ভিসের মাধ্যমে স্মার্ট সরকার গঠনের জন্য অংশীদারিত্ব প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি