বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31.7 C
Dhaka

রিয়েলমির ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দারাজের ফ্যানদের জন্য দুর্দান্ত অফার

টেকভিশন২৪ ডেস্ক: ফ্যান ও ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অফার নিয়ে বাংলাদেশে নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছে তারুণ্যকেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কাউন্টারপয়েন্টের সমীক্ষা অনুসারে মাত্র এক বছরেই দেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে রিয়েলমি। প্রথম বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে ফ্যানদের জন্য স্পেশাল প্রাইজে স্মার্টফোন দেওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাদানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজের (daraz.com.bd) সাথে অংশীদারিত্ব করেছে রিয়েলমি।

দারাজে রিয়েলমি’র ১ম বর্ষপূর্তি অফারে ক্রেতারা রিয়েলমি ৭প্রো (৮+১২৮ জিবি) কিনতে পারবেন মাত্র ২৫,৯৯০ টাকায়, রিয়েলমি ৭আই (৮+১২৮ জিবি) কিনতে পারবেন মাত্র ১৬,৯৪০ টাকায়, রিয়েলমি সি১৭ (৬+১২৮ জিবি) কিনতে পারবেন মাত্র ১৪,৬৪০ টাকায়, রিয়েলমি সি১৫ (৪+১২৮ জিবি) কিনতে পারবেন মাত্র ১৩,২৯০ টাকায়, রিয়েলমি সি১৫ (৪+৬৪ জিবি) কিনতে পারবেন মাত্র ১২,১৯০ টাকায় এবং রিয়েলমি সি১১ (৫০০০ মিলি অ্যাম্পিয়ার + ৬.৫ ডিসপ্লে) কিনতে পারবেন মাত্র ৮,৬৯০ টাকায়। শুধুমাত্র দারাজে আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি এ আকর্ষণীয় মূল্যে এ স্মার্টফোনগুলো কেনা যাবে।

এ ক্যাম্পেইনের অধীনে যেসব ক্রেতা রিয়েলমি ৭প্রো, রিয়েলমি ৭আই এবং রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন কিনবেন তারা রিয়েলমি ব্যাকপ্যাক, রিয়েলমি বাডস ক্লাসিক এবং রিয়েলমি’র বর্ষপূর্তির আকর্ষণীয় টি-শার্ট গিফট হিসেবে পাবেন। এছাড়াও, ক্রেতাদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে ডিসকাউন্ট ভাউচার, ০% ইএমআই সুবিধা, ব্র্যান্ড ওয়্যারেন্টি এবং বিনামূল্যে ১২ জিবি ইন্টারনেট বান্ডল (বাংলালিংক ব্যবহারকারীদের জন্য)।

এ নিয়ে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, ‘গত এক বছরে আমরা ফ্যানদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। এ কারণে আমরা আমাদের ব্যবহারকারী ও ফ্যানদের সেবাদানে অঙ্গীকারবদ্ধ। তাদের ভালোবাসা আমাদের অভিভূত করেছে। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে এ আনন্দ ভাগ করে নিতে অন্যান্য অফারের পাশাপাশি বিশেষ দামে স্মার্টফোন অফার নিয়ে এসেছি।’

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক বলেন, ‘দারাজ ও রিয়েলমি একই লক্ষ্যে কাজ করে – উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনে সমৃদ্ধ ও সহজ করে তোলা। এজন্য, রিয়েলমি’র সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারিত্বের মাধ্যমে আরো ভালোভাবে বাংলাদেশের তরুণরা রিয়েলমি ও দারাজের সুবিধা উপভোগ করতে পারবে।’

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি