রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.8 C
Dhaka

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ পেলো বিএটি বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ এর প্রথম পুরস্কার পেলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)।

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে বিএটি বাংলাদেশকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন বিএটি বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান মুবিনা আসাফ। এসময় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোট ৬টি ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ প্রদান করা হয়েছে।

বিএটি বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান মুবিনা আসাফ, এই সন্মানজনক পুরস্কার প্রদানের জন্য বাংলাদশ সরকার বিশেষত শিল্প মন্ত্রনালয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি আরও বলেন, “বিপুল জনশক্তির এ দেশে মানব সম্পদের দক্ষতা উন্নয়নে একনো অবারিত সুযোগ রয়েছে বলে আমি মনে করি। বিএটি বাংলাদেশে দক্ষ মানব সম্পদ উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।“

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্প সচিব কে এম আলী আজম।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি