শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
25.3 C
Dhaka

রাজধানীতে নতুন ফ্যাশন ডিজাইনারদের পণ্য প্রদর্শনী

টেকভিশন২৪ প্রতিবেদক:  রাজনীতিতে প্রথমবারের মতো নারীদের ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ এবং প্রদর্শনীর ব্যবস্থা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল এবং সার্বিক তত্ত্বাবধানে আছে উইমেন ইন ডিজিটাল।এই ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ শেষে আগামী ৭ ও ৮ জুন, ২০২৪ তারিখে বিবি প্রোডাকশনস, রহমান চেম্বার, ১২-১৩ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০, অংশগ্রহণকারী ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনারদের পণ্য প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হ।

গত ১২ মার্চ ২০২৪ — রাজধানীতে নারীদের জন্য “ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল” শীর্ষক ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ শুরু হয়েছিল যা আয়োজন করেছে উইমেন ইন ডিজিটাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল এই প্রশিক্ষণ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। 

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনার দেশীয় কাপড়ের ব্যবহারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। উদীয়মান ফ্যাশন ডিজাইনার শিখেছেন কিভাবে দেশীয় প্রোডাক্টকে আন্তর্জাতিক রূপ দেওয়া যায় কতটা সিম্পলিসিটির মাধ্যমে অনেক ভালো কিছু করা যায়। এখানে তারা আরো শিখেছেন কাপড়ের রং এর ব্যবহার সুতার ব্যবহার বিভিন্ন রকমের ব্যবহারের নিয়মাবলী। গামছা, জামদানি, টাঙ্গাইল, মনিপুরি ইত্যাদি কাপড়ের সাথে ওয়েস্টার্ন ফ্যাশনের মিশেলে তারা নতুন ডিজাইন তৈরি করেছেন। প্রদর্শনী কর্মসূচিতে বিভিন্ন ধরনের অলংকার সামগ্রী, চামড়ার ব্যাগ এবং পাটের তৈরি পণ্যও অন্তর্ভুক্ত ছিল।

বিবি রাসেল প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের পণ্য নির্বাচন থেকে শুরু করে পণ্যের গুণগত মান যাচাই এবং যেকোনো সমস্যার সমাধানে নিজ উদ্যোগ নিয়েছেন। 

সম্পূর্ণ প্রশিক্ষণটি এবং প্রদর্শনীর আয়োজন করেছে উইমেন ইন ডিজিটাল এবং সার্বিক সহযোগিতায় ছিল বিবি প্রোডাকশন। 

প্রদর্শনীটি রাজধানীর বিবি প্রোডাকশনে প্রদর্শিত হচ্ছে এবং এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন ড. নাদিয়া বিনতে আমিন, এমপি; আবুল খায়ের পাটোয়ারী, মেয়র, রামগঞ্জ পৌরসভা; শ্যামল দত্ত, এডিটর, ভোরের কাগজ ও জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল প্রেসক্লাব; স্বর্ণলতা রায়, প্রেসিডেন্ট, সিলেট উইমেন চেম্বার অফ কমার্স; এস ইউ হায়দার, প্রেসিডেন্ট, বাংলা ক্রাফট; সৈয়দ মফিজ কামাল অনিক, হেড অফ রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন, সিআরআই; হোসন আরা ফেরদৌস সুমি, ওয়ার্ল্ড ব্যাংক; সিদ্ধার্থ গোসামী, হেড অফ অপারেশন, আইডিয়া প্রজেক্ট, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনাররা হলেন:

তানিয়া ওয়াহাব, ফারহানা মুনমুন, মাহজাবীন রহিম মৈত্রী, জান্নাতুল ফেরদৌস হীরা, ফারাহ সিরাজ, রেহেমুমা হোসেন, রাহনুমা সুলতানা, শাহীন আক্তার কণা, মাহমুদা রহমান, মাসহুদা হক ইফা, এভলী চাকমা, নাসিমা আক্তার, রুবাইয়াত চৌধুরী, শাহীন শানীল, অলকা রানী কোচ, মাকসুদা পারভীন ইভা, তৌওহীদা আক্তার সংগীতা, ফারহানা আলম, রাইসা মনিজা আক্তার।

এই  প্রদর্শনীর মাধ্যমে নারী উদ্যোক্তারা দেশীয় ফ্যাশন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি