রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

রসিকতা বুঝবে ইলন মাস্কের এআই

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ইলন মাস্ক রসিকতা বুঝতে সক্ষম এমন এআই মডেল চালুর কথা জানিয়েছেন। এই এআই মডেলটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও ব্যবহার করা যাবে।  এক্সএআইর প্রথম এআই মডেল হল ‘গ্রক বট’।

প্রাথমিকভাবে এটি এক্সের প্রিমিয়াম প্লাস প্যাকেজের গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। গ্রক বটের সাইটে গেলে জানা যায়, আপাতত ভেরিফায়েড এক্স ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করতে পারছেন।

ইলন মাস্কের দাবি, ওপেনএআই’র চ্যাটজিপিটি অথবা গুগল বার্ডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে গ্রক বট।

এক্সের এক পোস্টে ইলন মাস্ক জানান, এক্সএআইর গ্রক একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে পাওয়া যাবে এবং একইসঙ্গে এক্সের সঙ্গে ব্যবহার করা যাবে।

এই স্টার্টআপের লক্ষ্য এমন এআই টুল তৈরি করা যেগুলো ‘মানবজাতিকে জ্ঞানের অনুসন্ধানে সহায়তা করাবে’। এক্সএআইর দাবি, গ্রক কিছুটা রসবোধ সম্পন্ন এআই।

চলতি বছরের জুলাই মাসে তিনি এক্সএআই চালু করে এটাকে ‘সর্বোচ্চ সত্য-অনুসন্ধানকারী এআই’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, এই এআই মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করবে এবং এর মাধ্যমে এটি গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং এআইর যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

‘গ্রক এক্স থেকে যেকোনো সময়, যেকোনো তথ্য সংগ্রহ ও ব্যবহার করতে পারবে, যা একে অন্য যেকোনো এআই মডেলের চেয়ে সুবিধাজনক অবস্থানে রাখবে’, যোগ করে মাস্ক।

এক্স ও এক্সএআই ভিন্ন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। তবে ইলন মাস্কের মালিকানাধীন এই দুই প্রতিষ্ঠানের কাজে সমন্বয় রয়েছে। মাস্কের বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠান টেসলার সঙ্গেও এক্সএআই কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি