শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

যা থাকছে এসারের সুইফট এজ ল্যাপটপে

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে নতুন ল্যাপটপ উন্মোচন করেছে এসার। সুইফট এজ ১৬ (এসএফই১৬-৪৩) নামে ল্যাপটপটি বাজারে আনা হয়েছে। এতে এএমডির উন্নত রাইজেন ৭০৪০ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে এএমডি র‍্যাডিওন ৭৮০এম গ্রাফিকস রয়েছে। কিছু ভার্সন আবার এএমডি রাইজেন এআই সুবিধাসহ বাজারে আসে।

আকর্ষণীয় ডিজাইন ও হালকা ওজনের ম্যাগনেশিয়াম অ্যালয় চ্যাসিস যুক্ত ল্যাপটপটি গ্রাহকদের নজর কাড়বে বলে আশা কোম্পানিটির। ল্যাপটপটির অন্যতম একটি ফিচার হলো এতে থাকা ১৬ ইঞ্চির ৩ দশমিক ২কে ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লেতে টিইউভি রেইনল্যান্ড আইসেফ সার্টিফিকেশন রয়েছে। এটি ডিসপ্লে থেকে নীল আলোর নির্গমন কমিয়ে আরামদায়ক অভিজ্ঞতা দিয়ে থাকে।

এসার সুইফট এজ ১৬ ল্যাপটপে এএমডি রাইজেন ৭০৪০ সিরিজ প্রসেসর ও র‍্যাডিওন ৭৮০এম গ্রাফিকস ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার বিষয়েও সতর্ক কোম্পানিটি। এজন্য ডিভাইসটিতে মাইক্রোসফটের প্লুটন সিকিউরিটি প্রসেসর ও উইন্ডোজ হ্যালোর সাপোর্টযুক্ত ফিঙ্গারপ্রিন্ট রিডার সুবিধা দেয়া হয়েছে। এ ফিচারগুলো তথ্যকে সুরক্ষিত রাখবে।

সুইফট এজ ল্যাপটপে ৩২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত পিসিআইই জেন ৪ এসএসডি স্টোরেজ থাকবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত সময়ের মধ্যে ফাইল আদান প্রদান করতে পারবে বলে জানিয়েছে প্রযুক্তি কোম্পানিটি। ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রণে সুইফট এজ ১৬-এ টুইনএয়ার কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ওয়াই-ফাই ৭ রয়েছে। এর মাধ্যমে কোনো বাধা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ ও স্ট্রিম করা যাবে।

ল্যাপটপটিতে উচ্চমানের ওয়েবক্যাম, নয়েজ রিডাকশন প্রযুক্তি ও ভিডিও কলে সুবিধা পাওয়ার জন্য এসার টেম্পোরাল নয়েজ রিডাকশন প্রযুক্তি (টিএনআর) রয়েছে। জুলাইয়ের দিকে উত্তর আমেরিকা ও এএমইএ অঞ্চলে ল্যাপটপটি বাজারজাত করা হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে এর মূল্য হবে ১ হাজার ২৯৯ দশমিক ৯৯ ডলার বা ১ হাজার ১৯৯ ইউরো।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি