রবিবার, জুন ১৪, ২০২৬
30.2 C
Dhaka

যশোরে উদযাপিত হল বিভাগীয় পর্যায়ের খুলনা বিভাগের ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

টেকভিশন২৪ ডেস্ক: যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হয়  ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (খুলনা বিভাগ)’।

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গুলোর সম্ভাবনা ও সমস্যা সমাধানে করণীয়, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরি, চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

আজ মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, যশোর -২। তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তিনি স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ঘোষণা করেছেন। সরকার তথ্যপ্রযুক্তিকে সর্বোচ্চ অগ্ৰাধিকার দিচ্ছে। তাই আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে আমরা উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), যশোর। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি শিল্পে যশোর জেলার তরুণ তরুণীর দক্ষতা বৃদ্ধি ও তাদের কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্বজনিত সমস্যা লাঘবে সবরকমের সহায়তা করতে প্রস্তুত যশোর জেলা প্রশাসন। যশোরে তথ্যপ্রযুক্তিসম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকেও উক্ত শিল্পখাতে বিকশিত হতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।”

বাক্কো সভাপতি জনাব ওয়াহিদ শরীফ তার বক্তব্যে বলেন, “বিপিও শিল্পে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং আমাদের অভিলক্ষ্য ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করা । এই লক্ষমাত্রা অর্জনে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, দক্ষ জনশক্তি সৃষ্টি করা এবং শুধু ঢাকাকে কেন্দ্র করে নয় বরং সমগ্ৰ দেশেই এই শিল্পের ব্যাপ্তি ঘটাতে হবে, তাই প্রয়োজন বেসরকারি উদ্যোগের পাশাপাশি পলিসিগত দিক থেকে সরকারের সার্বিক সহযোগিতা প্রদান করা।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, উপসচিব, পরিচালক (অর্থ এবং প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; জনাব ওয়াহিদ শরীফ, সভাপতি, বাক্কো; জিয়া আশরাফ, প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা, চালডাল লিমিটেড; মুরসালিন হক জুনায়েদ, সাধারণ সম্পাদক, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি); কাওসার আহমেদ, পরিচালক, বাক্কো এবং জায়েদ উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও)।

অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ ডিজিকন টেকনোলজিস লিমিটেড, মাই আউটসোর্সিং লিমিটেড, সার্ভিস ইঞ্জিন বিপিও, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও) এবং চালডাল লিমিটেড।

উল্লেখ্য, আজ শনিবার, ১৭ জুন সকাল দশটায় ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-‘সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় বিপিও সামিটের ক্যারিয়ার ক্যাম্পেইনের অংশ হিসেবে। সেমিনারে বিপিও শিল্পের সম্ভাবনাময় দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এ খাতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলতে উৎসাহ যুগিয়ে বক্তব্য রাখেন জনাব মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন, চেয়ারম্যান, বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট উপকমিটি; জনাব মোহাম্মদ মাহমুদুর রশীদ, ম্যানেজার, সার্ভিস ইঞ্জিন বিপিও এবং জনাব মোঃ সেলিম সরকার, কার্যনির্বাহী সমন্বয়ক, বাক্কো সচিবালয়। এছাড়া গত ১৫ জুন দুপুর ২টায় খুলনার ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি-তে অনুষ্ঠিত হয় “বিপিও ক্যারিয়ার ক্যাম্পেইন”।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি