বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

মোবাইল ডাটা ক্যারি ফরোয়ার্ড নীতিমালা টেলিকমিউনিকেশনের জগতে একটি ইতিহাস তৈরি করল :মন্ত্রী মোস্তাফা জব্বার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের টেলিকমিউনিকেশনের জগতে আজ একটি নতুন ইতিহাস তৈরি হলো। এখন থেকে আপনি আপনার মোবাইল ডাটা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।

সবচেয়ে বড় খবর হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এটি আমার জন্য ও বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক ঐতিহাসিক ও অসাধারণ মাইলফলক। 

১৫ মার্চ (মঙ্গলবার), দুপুরে বিটিআরসি সম্মেলন কক্ষে তিন পর্বে মোবাইল ডাটার নতুন এই পদ্ধতি উপস্থাপন করেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। প্রথম পর্বে নতুন প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়নের ওপর উপস্থাপনা এবং দ্বিতীয় পর্বে তুলে ধরা হয় নতুন ডাটা প্যাকেজ হয়। প্যাকেজ সংখ্যা, ডেটা ক্যারি ফরওয়ার্ড সহ প্রতি ধাপেই বেঁধে দেয়া প্যাাকেজে স্বচ্ছ্বতা নিশ্চিত করা হয়েছে বলে জানান নাসিম পারভেজ।

মোবাইল ডাটা সংক্রান্ত এই প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিটিআরসি ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার মৈত্র।

প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সরকারি অপারেটর টেলিটক প্রতিনিধিরা। আগামী ১৫ এপ্রিলের মধ্যে নতুন প্যাকেজ পুরোপুরি বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে তারা অনুষ্ঠানে জানিয়েছে।

বিটিআরসির মোবাইল ডাটা ক্যারি ফরোয়ার্ড সংক্রান্ত ৩০ পাতার নতুন নির্দেশনা পেতে ক্লিক করুন 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি