রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
27 C
Dhaka

মিব্রো লাইট ২ কলিং স্মার্টওয়াচে ঈদের আগে মোশন ভিউ অনলাইন অর্ডারে ডিসকাউন্ট অফার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে মিব্রো লাইট ২ ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ আনল বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে দেশের বাজারে স্মার্টওয়াচটির উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। মিব্রো লাইট ২ স্মার্টওয়াচে রয়েছে ১ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড অলওয়েজ অন ডিসপ্লে। যার রেজ্যুলেশন ৩৬০* ৩৬০ পিক্সেল। বৃত্তাকার ডিভাইসটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকায় রোদেও খুব পরিষ্কারভাবে ডিসপ্লে দেখা যায়। এতে নিজের পছন্দমতো ওয়াচফেস সেট করা যায়। কলিং স্মার্টওয়াচ হওয়ায় মিব্রো লাইট ২ ডিভাইসটিতে রয়েছে উন্নতমানের ব্লুটুথ সংযোগ। সে জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ৫.১ ব্লুটুথ সংস্করণ। মিব্রো লাইট ২ স্মার্টওয়াচটিতে ফোন কল করা কিংবা রিসিভ করে কথা বলার জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে মাইক্রোফোন ও স্পিকার।

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে স্মার্টওয়াচটিতে রয়েছে ৩৫০ এমএএইচের ব্যাটারি। ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। আর একবার ফুল চার্জে স্মার্টওয়াচটি চলে ১২ দিন। ফোনে আসা সকল নোটিফিকেশন স্মার্টওয়াচ থেকেই দেখা যাবে এবং প্রয়োজনে মেসেজের রিপ্লাইও করা যাবে। হরেক রকম সেন্সরযুক্ত মিব্রো লাইট ২ ব্রান্ডের এই স্মার্টওয়াচে ৬০টির বেশি নানা স্পোর্টস মোড যুক্ত করা আছে। মিব্রো লাইট ২ স্মার্টওয়াচটিতে রয়েছে হেলথ সম্পর্কিত বিভিন্ন ফিচার।

এতে দেখা যাবে হার্ট রেইট, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুমের পরিমাণ, শ্বাস-প্রশ্বাস, হাঁটাচলা ও চলাচলের সব ধরনের রেকর্ড এই স্মার্টওয়াচের পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে লেদার ও সিলিকন স্ট্র্যাপ। ৫৪ দশমিক ২ গ্রাম ওজনের স্মার্টওয়াচটিতে রয়েছে ২এটিএম গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স। ফলে এটি হাতে থাকা অবস্থায় পানির নিচে টানা ২০ মিনিট থাকা যাবে, এমনকি এটি পরে সাঁতার কাটাও যাবে। স্মার্টওয়াচটির দাম মাত্র ৫৫৯০ টাকা।

সেই সঙ্গে মিলবে ১২ মাসের ওয়ারেন্টি সেবা। তবে ঈদের আগে ওয়াচটি কিনলে ক্রেতারা মোশন ভিউয়ের ওয়েবসাইটে একটি ভাউচার পাবেন এবং সেটি দিয়ে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় মিলবে। দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৪৫টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়।

বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি