রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
29 C
Dhaka

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার

ভাইবার ভ্যালেনটাইনস ডে চ্যাটবট ও লেন্সেসের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক

ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভাইব উইথ কনফিডেন্স’ ক্যাম্পেইন ও নতুন এআর লেন্সেস নিয়ে এসেছে ভাইবার এবং সম্পর্ক সম্পর্কিত চ্যাটবট তৈরির জন্য ‘হিউম্যান ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর সাথে অংশীদারিত্ব করেছে।

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিগত ও সুরক্ষিত মেসেজিং এবং ভয়েস-ভিত্তিক অ্যাপ রাকুতেন ভাইবার এর ব্যবহারকারীদের ভাব বিনিময়ের জন্য সম্পর্ক-সম্পর্কিত ফিচারসহ ভালোবাসা দিবসে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ফিচারগুলোর মধ্যে রয়েছে ভ্যালেনটাইনস  ডে এআর লেন্সেস ও চ্যাটবটের মাধ্যমে সুখী হওয়ার পরামর্শ ও সম্পর্ক-সম্পর্কিত কুইজ। এ সবগুলো বিষয়ই প্রতিষ্ঠানটির নতুন ‘ভাইব উইথ কনফিডেন্স’’ এর সাথে মিল রেখে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চালু করা হচ্ছে।   

ভাইবার
ভাইবার

ভ্যালেনটাইনস ডে এর কার্যক্রমগুলোর অংশ হিসেবে, রাকুতেন ভাইবার অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘হিউম্যান ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর সাথে অংশীদারিত্ব করেছে। এ প্রতিষ্ঠানটি  মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে বছরের পর বছর কাজ    করেছে। একইসঙ্গে তারা ‘হ্যাপিনেস টিপস’ নামে একটি চ্যাটবট তৈরি করছে, যা সম্পর্ক সম্পর্কিত কুইজ, ভিডিও এবং পরামর্শ প্রদান করবে।

পাশাপাশি, ভাইবার ভ্যালেনটাইনস ডে এআর লেন্সেস চালু করেছে, যা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভাইবার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এ ক্যাম্পেইনটিতে রয়েছে ১৩ টি নতুন লেন্সেস, ফিচারিং হার্ট আইগ্লাসেস, একটি কিউপিড কাস্টম, ফটোবুথ স্ট্রাইপস সহ আরো অনেক কিছু। এ থিমড ভাইবার লেন্সেসগুলো ভাইবার প্ল্যাটফর্মসহ স্ন্যাপচ্যাটেও পাওয়া যাবে।

রাকুতেন ভাইবার বিশ্বব্যাপী অঞ্চলভেদে মানুষকে আত্মবিশ্বাসের সাথে সংযুক্ত রাখতে এবং প্রেমময় দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভাইবারের মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একে অপরের সাথে সংযুক্ত  করতে এবং ভালোবাসার মাসজুড়ে নিজেদের মনের ভাব প্রকাশ করতে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশের মানুষ ভালোবাসা দিবস উদযাপন করতে অনেক বেশি উচ্ছ্বসিত; তাই ব্যবহারকারীরা দুর্দান্তভাবে  প্রিয়জনের সাথে এবারের ভালোবাসা দিবস  উপভোগ করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির ‘ভাইভ উইথ কনফিডেন্স’ ক্যাম্পেইন ব্যবহারকারীদের আরো কাছাকাছি নিয়ে আসবে, যা ব্যবহারকারীদের ভয়েস বা তাৎক্ষণিক ভিডিও বার্তার মাধ্যমে একজন ব্যক্তি তার প্রিয়জনের কাছে  নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে।  এন্ড-টু-এন্ড এনক্রিপশন, অদৃশ্য হয়ে যাওয়া বার্তা এবং লুকানো চ্যাটগুলোর মতো ভাইবারের প্রাইভেসি ফিচারগুলো  ব্যক্তিগত বার্তা প্রদান করার সময় ব্যবহারকারীদের চূড়ান্ত গোপনীয়তা প্রদান করে।

ভাইবার
ভাইবার

এ বিষয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং) নয়া পলাক বলেন “ভালোবাসা দিবসে পরস্পরের সাথে যোগাযোগ করা এবং প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রদর্শন করার মাধ্যম হিসেবে মানুষ অনেক সময় মেসেজিং অ্যাপকেই বেছে নিয়ে থাকে।” তিনি আরো বলেন, “বৈশ্বিক মহামারির কারণে আমরা উদ্বেগের মধ্য দিয়ে কয়েক বছর পার করেছি। সে সময় বিভিন্ন পরিবারের অনেকে সরাসরি তাদের সঙ্গী ও প্রিয়জনের সাথে দেখা করতে পারেনি। এ সময় আমরা ভাইবার ব্যবহারকারীদের আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে তাদের প্রিয়জনদের সাথে যতটুকু সম্ভব ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ করে দেই। এ কারণেই আমাদের ভিডিও মেসেজিং এবং ভয়েস মেমো ফিচারগুলো এতো গুরুত্বপূর্ণ।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি