রবিবার, জুন ১৪, ২০২৬
29.5 C
Dhaka

ভারতে গুগলকে হাজার কোটি রুপি জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে গুগলকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এই জরিমানার অর্থ  ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশনাও দেয়া হয়েছে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে। ন্যায্য বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা (সিসিআই) দ্বারা আরোপিত এক হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা গুগলকে দিতে হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ২৯ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এদিন এনক্ল্যাটের চেয়ারপার্সন বিচারক অশোক ভূষণ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সদস্য অলোক শ্রীবাস্তব জানিয়েছেন, গুগলের কার্যকলাপের বিষয়ে সিজিআই’র তদন্তের ক্ষেত্রে কোথাও ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা দিতে হবে গুগলকে।

২০২২-এর অক্টোবরে অ্যন্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।

এনক্ল্যাটের পক্ষ থেকে গুগল সংস্থাকে তাদের পরিচালন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল নির্মাতাদের অনেকগুলো অ্যাপ প্রি-ইন্সটল করতে বাধ্য করা যাবে না। প্লে-স্টোরের লাইসেন্সিং করার ক্ষেত্রে গুগল সার্চ পরিষেবা, গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ, জিমেইল বা অন্য কোনও অ্যাপ-এর প্রি-ইন্সটল করার বাধ্যতামূলক করা যাবে না। মোবাইলে গুগল সার্চ পরিষেবা প্রি-ইনস্টল করা নিশ্চিত করার জন্য মোবাইল নির্মাতাদের কোনও আর্থিক উৎসাহ দিতে পারবে না গুগল।

এছাড়াও অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্ট ডিভাইস বিক্রির জন্যও নির্মাতাদের আর্থিক উৎসাহ দেওয়া যাবে না বা এই বষয়ে নির্মাতাদের বাধ্যও করা যাবে না। ব্যবহারকারীদের প্রি-ইনস্টল করা অ্যাপগুলো আনইনস্টল করার সুযোগ দিতে হবে। ডিভাইস সেটআপের সময় ব্যবহারকারীদের সমস্ত সার্চ এন্ট্রি পয়েন্টের জন্য তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি সহজেই ডিফল্ট সেটিংস পরিবর্তন করার নমনীয়তাও দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি