বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
27 C
Dhaka

অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ তৈরি করা আহবান

টেকইকম ডেক্স : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষ্যে বেসরকারি গবেষণা সংগঠন ‘ভয়েস’ ৩ মে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করে। সভায় অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ তৈরি করা আহবান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ভয়েস এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, আর্টিকেল ১৯ এর এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, ব্যারিস্টার জ্যোতিরময় বড়ুয়া, লেখক ও গবেষক আরশাদ সিদ্দিকী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোঃ সাইমুম রেজা তালুকদার প্রমুখ।

ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ৫৪ জন সাংবাদিক ভয় ভীতি সহ আক্রমণ, হয়রানি ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। শুধু এপ্রিল মাসে প্রায় ২০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন কালে আক্রমন ও হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য না পাওয়ায় প্রশাসনের বিধিনিষেধ এবং চাপসহ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, যা অনভিপ্রেত।

আর্টিকেল ১৯ এর এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেন, কোভিড-১৯ এর চিকিৎসা ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ও এর মান নিয়ে প্রশ্ন তোলায় খোদ স্বাস্থ্যসেবা কর্মীরাই প্রশাসনিক হেনস্তার শিকার হচ্ছেন। একদিকে সাংবাদিকরা যখন ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের খবর তুলে ধরছেন, অন্যদিকে সরকার তখন করোনা সংক্রান্ত তথ্য জানার সুযোগ সাংবাদিকদের জন্য আরও সীমিত করছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার নামে সমালোচনাকারীদের কণ্ঠরোধে ব্যবহার করা হচ্ছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। প্রকৃত গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমত প্রকাশকারীদের ওপর খড়গহস্ত হচ্ছে সরকার।

ব্যারিস্টার জ্যোতিরময় বড়ুয়া বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন এবং অপরাপর নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বর্ণিত শর্তগুলো নিবর্তনমূলক আইন প্রণয়নের ক্ষেত্রে অন্যতম সহায়ক হিসাবে কাজ করছে। এসব শর্তসমূহের পরিবর্তন করতে হবে। আইন জনমুখী না হলে, কথা বলার সংস্কৃতি তৈরী না হলে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তথাকথিত আইনের ফাঁকে বাক ও মত প্রকাশের স্বাধীনতা আটকে আছে।

মোঃ সাইমুম রেজা তালুকদার বলেন, কোভিড ১৯ সংক্রান্ত তথ্য ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরকে হয়রানি, হেনস্তা, মামলা ইত্যাদি থেকে সুরক্ষা প্রদান করার জন্য ‘জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন ২০১১’ এর প্রয়োগের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে এবং মিথ্যা তথ্য ও গুজব মোকাবেলায় গৃহীত যে কোনো পদক্ষেপ আগে যথাযথ জুডিশিয়াল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই ও অনুমোদন করতে হবে।

অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন ভয়েস এর গবেষক আফতাব খান শাওন, সেতুর পরিচালক আব্দুল কাদের, গন সাক্ষরতা আভিযানের প্রোগ্রাম ম্যানেজার, কে এম এনামুল হক প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি