বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

বিদ্যা সিনহা মীম, ভিভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে। এক বিজ্ঞপ্তিতে এ চুক্তিটির বিষয়ে ঘোষণা করে ভিভো। চুক্তিটির অংশ হিসেবে প্রিমিয়াম ভি সিরিজের প্রচারণায় এখন থেকে বিদ্যা সিনহা মীমকে ভিভো’র বিভিন্ন ভিজ্যুয়ালগুলিতেও দেখা যাবে।

বাংলাদেশে ভি সিরিজের মান বাড়াতে এবং এ সম্পর্কে গ্রাহকদেরকে জানাতে ভিভো বিভিন্ন তারকাদের  সাথে বিভিন্ন সময় ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এরই অংশ হিসেবে এবার ভি সিরিজের প্রচারণায় যুক্ত হলেন বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

বিদ্যা সিনহা মীম টিভি এবং সিনেমা জগতে বহুল জনপ্রিয় একজন অভিনেত্রী। অনুকরণীয় ব্যক্তিত্বের মাধ্যমে বিদ্যা সিনহা মীম ইতোমধ্যেই যুব সমাজের কাছে প্রেরণায় পরিণত হয়েছেন।

আর সে কারণে মীম’ই তারুণ্যধর্মী ব্র্যান্ড ভিভো’র পছন্দের তালিকায় অন্যতম পছন্দের একজন। গত বছর ভি২০ সিরিজ বাজারে আসার পর থেকেই তিনি ভিভো পরিবারের অংশে পরিণত হয়েছেন। বাংলাদেশের স্থানীয় গ্রাহকদের সাথে ভিভো’র সম্পর্ক আরো শক্তিশালী করতে এই চুক্তি সহযোগিতা করবে।

বিদ্যা সিনহা মীম বলেন, ‘তারুণ্যের  ব্র্যান্ড ভিভো’র প্রিমিয়াম স্মার্টফোন ভি সিরিজের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। বেশ আগে থেকেই আমি ভিভো’র একজন ভক্ত। ইতোমধ্যেই আমি ভিভো’র কয়েকটি প্রডাক্টের জন্য বেশ কিছু কাজ করেছি। তরুণ প্রজন্মের পছন্দ এমন একটি  ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের বলে আমি মনে করি। ’

ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহামেদ বলেন, ‘আমাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি -সিরিজের জন্য বিদ্যা সিনহা মীমের সাথে অংশীদারিত্ব স্থাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভি -সিরিজের অন্যতম বৈশিষ্ট্য এর স্নিগ্ধ ডিজাইন; আর প্রাণবন্ত গ্রাহকদের জন্য এর ক্যামেরার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি। বিদ্যা সিনহা মীম স্মার্টফোন ব্যবহারকারী নতুন প্রজন্মের জন্য উপযুক্ত একজন প্রতিনিধি।

দেশজুড়ে সর্বস্তরে, বিশেষ করে তরুণদের কাছে রয়েছে তার প্রশংসনীয় ব্যক্তিত্ব। বিদ্যা সিনহা মীম আমাদের ভিভো ভি সিরিজের সামগ্রিক স্থানীয় সংযোগ বাড়িয়ে তুলবেন বলে আমরা আশা করি।’

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি