রবিবার, আগস্ট ৯, ২০২৬
29.3 C
Dhaka

বিটিসিএল, টেশিস ও টেলিটককে লাভজনক করা সম্ভব : পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেছেন, টেলিযোগাযোগ খাতের লোকসানি প্রতিষ্ঠানসমূহকে লাভজনক করতে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। দক্ষতা আন্তরিকতা এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার মধ্য ‍দিয়ে বিটিসিএল টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে পৃথক পৃথকভাবে বিটিসিএল, টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিসিএলের এমডি মো. আনোয়ার হোসেন, টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার এমডি আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

পলক বলেন, আমরা দক্ষ ব‌্যবস্থাপনার মাধ্যমে অব্যবরিত সম্পদের ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, বিদ্যমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে করণীয় নির্ধারণ করেছি। বিটিসিএল, টেলিটক এবং টেশিসকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অব‌্যবহৃত সম্পদের যথাযথ ব্যবহার, অপারেশন, মেনেজমেন্ট, মার্কেটিং সর্বোপরি দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ দিতে হবে।

তিনি বলেন, বিটিসিএল এর অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ-এর সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্র্যান্ড ইন্টারনেট জীবন-এর সেবার আওতাবৃদ্ধি করতে হবে। অনুরূপভাবে টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থাকে সম্পদ ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। যাতে প্রতিষ্ঠান ‍দুটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়।

সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মুশফিকুর রহমান বলেন, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যাবে। এক্ষেত্রে প্রতিমন্ত্রীর নির্দেশনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় খুবই সময়োপযোগী।

এসময় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী এবং টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি