শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

বিকাশে বিল দেয়ার তথ্য সেভ করে ক্যাশব্যাক পাবেন যেভাবে

টেকভিশন২৪ডেস্ক: বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট সহ যেকোন ইউটিলিটি বিল দেয়ার সময় বিলের তথ্য সেভ করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক।

অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সেভ করে রাখলে প্রয়োজন মত বিলের পরিমাণ চেক করা ও পরিশোধ করার সুবিধা নিতে পারেন গ্রাহক। ফলে প্রতিবার ইউটিলিটি বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কেবল ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা অ্যাকাউন্ট’ অপশন ট্যাপ করেই সহজেই বিল পরিশোধ করা যায়।

বিকাশে এখন সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের প্রিপেইড ও পোস্টপেইড বিল, সবগুলো ওয়াসার পানির বিল, প্রায় সবগুলো গ্যাস বিতরণ প্রতিষ্ঠানের বিল, সর্ব্বোচ্চ সংখ্যক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের বিল, বিটিসিএল এর টেলিফোন বিল সহ সবচেয়ে বেশি সংখ্যক ইউটিলিটি বিল যেকোন স্থান থেকে যেকোন সময় খুব সহজেই পরিশোধ করা যায়।

গ্রাহককে এই সুবিধা সম্পর্কে আগ্রহী করতে তুলতে ফেব্রুয়ারি-মার্চ মাসজুড়ে থাকছে বিল বিকাশ করার সময় বিলের তথ্য সেভ করে ১০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। সর্বোচ্চ ৫টি বিলের তথ্য সেভ করে মোট ৫০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। সর্বনিম্ন ৩০০ টাকা বিল পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। বিল পরিশোধ হয়ে গেলে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে ৩ কার্যদিবসের মধ্যে। আরও বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/save-bill-10tk ওয়েবসাইটে।

বিকাশ অ্যাপের পাশাপাশি *২৪৭# ডায়াল করেও বিল পরিশোধ করতে পারেন গ্রাহকরা।

সেবাদাতা প্রতিষ্ঠানভেদে গ্রাহক বিল কিভাবে পরিশোধ করবেন তার ভিডিও সংযুক্ত আছে বিকাশ অ্যাপে। ধাপে ধাপে এই ভিডিও দেখেই গ্রাহক বিল পরিশোধ পদ্ধতি জানতে পারেন এবং কারো সাহায্য ছাড়া নিজেই বিল পরিশোধ করতে পারেন।

যেসব গ্রাহক ইউটিলিটি বিল পরিশোধে প্রিপেইড মিটার ব্যবহার করেন তাদের জন্যও বাড়তি সুবিধা বিকাশে বিল পরিশোধ সেবা। কারণ প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হয়ে সংযোগ বন্ধ হয়ে গেলে মুহূর্তেই বিকাশে বিল পরিশোধ করে আবারো সেবা তাৎক্ষণিকভাবে চালু করার সুযোগ পান গ্রাহক। ফলে নিরবচ্ছিন্ন সেবা ব্যবহার নিশ্চিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি