শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

বাজার সম্প্রসারণে ভিভো’র নির্ভরতা – প্রযুক্তি ও উদ্ভাবন

টেকভিশন২৪ ডেস্ক: নিত্যনতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত এবং সম্প্রসারিত করছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনে আকর্ষণীয় নকশা, ক্যামেরায় প্রতিনিয়ত দুর্দান্ত প্রযুক্তির সংযোজনের মাধ্যমে ইতিমধ্যে ক্রেতাদের আস্থা ও ব্যাপক সন্তুষ্টি অর্জন করেছে ভিভো।

২০১১ সালে যাত্রা শুরু করা ভিভো বাংলাদেশে স্মার্টফোন নিয়ে আসে প্রায় সাড়ে তিন বছর আগে। এই স্বল্প সময়ের মাঝেই বেশ আলোড়ন ফেলেছে ভিভো। ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো পেয়েছে দারুণ জনপ্রিয়তা ।

ভিভো নিজেদের জনশক্তির ৮০ ভাগ নিয়োজিত রেখেছে স্মার্টফোনের প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে। ভিভো-ভি২১ সিরিজটি দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাতে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ছবি তোলার দুর্দান্ত গুণটি তারুণ্যের মন কেড়েছে। বাজেট ফোন হিসেবে ওয়াই সিরিজের ফোনগুলো পছন্দ করেছেন গ্রাহকরা। স্বল্প খরচে আধুনিক সব প্রযুক্তি মিলছে এই সিরিজেও।

ভিভো এক্স২০প্লাস ইউডি মডেল বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি সংযোজিত স্মার্টফোন। এছাড়া গ্রাহকের পছন্দের কথা বিবেচনায় নিয়ে চলতি বছরেও বিভিন্ন সময়ে বেশকিছু ফিচার সংযুক্ত করেছে ভিভো তাদের বিভিন্ন স্মার্টফোনে। যার মধ্যে অন্যতম গিম্বল প্রযুক্তি, আই অটো-ফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, সেলফি স্পটলাইট এবং আরও উচ্চক্ষমতা সম্পন্ন ভার্চুয়াল র‌্যাম। শীর্ষ লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের সঙ্গে মিলে ভিভো এক্স৬০প্রো মডেলের স্মার্টফোনে গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রযুক্তি সংযুক্ত করেছে। গিম্বল হলো এমন একটি প্রযুক্তি, যেখানে বিভিন্ন ধরনের ক্যামেরা যুক্ত করা যায় এবং ভিডিও ধারণ করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে স্থির থাকে।

২০১৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রথমবারের মতো চীনের বাইরে স্মার্টফোন নিয়ে আসে ভিভো। এরপর ক্রমান্বয়ে বাজার বেড়েছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশও অঞ্চলে নিজেদের প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে ভিভো। ৪০ কোটির বেশি গ্রাহক ব্যবহার করছেন ভিভো’র স্মার্টফোন। গেল বছরের প্রথম দিকে ইউরোপের বাজারে স্মার্টফোন নিয়ে যায় ভিভো। এই মুহূর্তে বছরে ২০ কোটি স্মার্টফোন বানানোর সক্ষমতা রয়েছে ভিভো’র।

বাজার গবেষণার বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) ত্রৈমাসিক স্মার্টফোন বিক্রয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে রয়েছে ভিভো। বাজারের ২৩ দশমিক ৫ শতাংশ ভিভো’র দখলে। অর্থাৎ বর্তমানে চীনের বাজারে প্রতি চারটি স্মার্টফোন ব্যবহারকারীর মাঝে একটি ভিভো’র। ভারতে স্মার্টফোনের বাজারে তৃতীয় (১৮ শতাংশ) অবস্থানে এই স্মার্টফোন প্রতিষ্ঠান।

গত ২৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বাজার বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক আইডিসি বলছে, চীনের বাজারে ভিভো’র এক বছরের প্রবৃদ্ধির হার ২৩ দশমিক ৬ শতাংশ।

বৈশ্বিক মহামারিতেও ভালো করেছে ভিভো। সুলভ থেকে ফ্ল্যাগশিপ, সব ধরনের মূল্য কাঠামোর স্মার্টফোন বাজারে এনে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করছে প্রতিষ্ঠানটি।

এপ্রিল থেকে জুন প্রান্তিকের ডেটা বিশ্লেষণ করে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স জানিয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতে শীর্ষ অবস্থান রয়েছে ভিভো।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ৬জি প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে, যা ২০৩০ সাল নাগাদ ক্রেতাদের জন্য জন্য হাজির করা হতে পারে। 

ভিভো কর্তৃপক্ষ বলছে, তাঁরা বিভিন্ন দেশের ক্রেতাদের মনন, রুচি ও সংস্কৃতির কথা মাথায় রেখে স্মার্টফোন তৈরি করে এবং বাজারজাত করে। ফলে ক্রেতারা এই প্রযুক্তি প্রতিষ্ঠানের স্মার্টফোনের প্রতি আগ্রহী হন এবং ব্যবহার করে সন্তুষ্ট থাকেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি