বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

বাংলালিংক ও বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেলের বিভিন্ন সার্ভিসে বিশেষ ছাড় পাবেন। বাংলালিংক এর ক্লাস্টার ডিরেক্টর সৌমেন মিত্র এবং বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেলের জেনারেল ম্যানেজার শাহেদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।   

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জেইন জামান, বাংলালিংক-এর কর্পোরেট গ্রুপ ম্যানেজার সৈয়দ মিনহাজ হোসেন, বাংলালিংক-এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) সৈয়দ মোহাম্মদ জাওয়াদ, বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মোহাম্মদ রোকন উদ্দীন, বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স এর চিফ ইঞ্জিনিয়ার অভিজিৎ চৌধুরী, বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স এর ফ্রন্ট অফিস ম্যানেজার হান্নান এবং বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিজার্ভেশন) মোহাম্মদ শাহাদাত।   

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা রুম ভাড়ায় ৫০%, স্পা-তে ২০% এবং আল-এ-কার্ট মেনুতে ১০% আকর্ষণীয় ছাড় পাবেন। অফারটি পেতে, গ্রাহকদের “BLBWA” টাইপ করে “2012” নম্বরে টেক্সট পাঠাতে হবে। অফারটি ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত প্রযোজ্য।

বাংলালিংক-এর ক্লাস্টার ডিরেক্টর সৌমেন মিত্র বলেন, “চট্টগ্রাম বাংলালিংক এর জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল। ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হওয়ার কারণে সারা দেশের মানুষের আগমন হয় এই বিভাগে। বাংলালিংক দ্রুততম ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবার পাশাপাশি লাইফস্টাইল ডিসকাউন্ট প্রদান করে গ্রাহকদের সমর্থনকে সম্মান জানাতে চায়। আমরা বিশ্বাস করি, দ্রুততম ডিজিটাল সেবার গতির পাশাপাশি বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেলের বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে আমাদের গ্রাহকেরা উপকৃত হবেন।”

ভবিষ্যতে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য আরও সুবিধা নিয়ে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি