বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
25 C
Dhaka

বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর চ্যাম্পিয়ন দল ‘অন দি এজ’

তরুণদেরকে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহিত করছে বাংলালিংক

তরুণদের জন্যদেশের সবচেয়ে বড় ডিজিটাল প্রতিযোগিতা ইনোভেটর্স-এর ৭ম আসরের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এই প্রতিযোগিতার অয়োজন করে।   

চলতি বছরের অক্টোবর মাসে এই প্রতিযোগিতার ৭ম আসর শুরু হয়। এই আসরের মূল লক্ষ্য ছিল তরুণদেরকে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উৎসাহিত করে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনের বিকাশে সাহায্য করা।

বাংলাদেশের ১৫৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ হাজারেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এর মধ্যে অন্যতম হল বুট ক্যাম্প, গ্রুমিং সেশন, ওয়ার্কশপ ও বিভিন্ন প্রশিক্ষণ।

প্রতিযোগীরা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলালিংক-এর বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও দিকনির্দেশনা পেয়েছেন। একাধিক ওয়ার্কশপ ও যথাযথ মূল্যায়নের মাধ্যমে সেরা পাঁচটি দলকে নির্বাচন করা হয়। আয়োজনের চূড়ান্ত পর্বে সেরা পাঁচটি দল অভিজ্ঞ বিচারকদের সামনে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের উদ্ভাবনী ডিজিটাল পরিকল্পনা উপস্থাপন করেন। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।     

বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।  এসময় আরও  উপস্থিত ছিলেন বাংলালিংক-এর  চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সামি আহমেদ ও বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ।    

বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর চ্যাম্পিয়ন দল হল ‘অন দি এজ’। ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ যথাক্রমে ‘টিম রকেট’ ও ‘ফোর অফ অ্যা কাইন্ড’। চ্যাম্পিয়ন দল বাংলালিংক-এর পৃষ্ঠপোষকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ অবস্থিত  বাংলালিংক-এর স্বত্বাধিকারী কোম্পানি ভিওন-এর কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবে। সেরা তিন দলের সকল সদস্য বাংলালিংক-এর ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। এই প্রোগ্রাম তাদেরকে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ দেবে।    

 সেরা পাঁচটি দলের সকল প্রতিযোগী বাংলালিংক-এর অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবে। এর মাধ্যমে তারা বাস্তবসম্মত উপায়ে কর্পোরেট অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এছাড়াও সেরা ৪০ জন প্রতিযোগীর প্রত্যেকেই বাংলালিংক-এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে বাংলালিংক-এর প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে।   

‘ইনোভেটর্স’ এর  চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বাংলালিংক এর নতুন মোটো “লিড দ্যা ফিউচার” ঘোষণা করা হয়, যা বাংলালিংক-এর নতুন ইমপ্লয়ি ভ্যালু প্রপোজিশন-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতিষ্ঠানটির অনুকরণীয় লক্ষ্য এবং এর কর্মীদের ধারাবাহিক উন্নতিকে প্রতিফলিত করে।  

ভিওন এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু বলেন,  “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে থাকা তরুণ উদ্ভাবকদের প্রতিভা ও সম্ভাবনা দেখে আমি মুগ্ধ হয়েছি। ‘ইনোভেটর্স’-এর সপ্তম আসরের সমাপনী অনুষ্ঠানে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারার মতো চমৎকার কিছু পরিকল্পনা ও সমাধান তুলে ধরা হয়েছে। আমি গর্বিত যে, বাংলালিংক দেশের ডিজিটাল যাত্রার অংশীদার হিসেবে  এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই উদ্যোগটি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে আমাদের অঙ্গীকারের একটি প্রতিফলন।”

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “এই প্রতিযোগিতাটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল দক্ষতার মাধ্যমে ক্ষমতায়ন করার ক্ষেত্রে  বাংলালিংক-এর একটি বিশেষ উদ্যোগ। তরুণদের সুযোগ দেওয়ার জন্য বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসা উচিত, যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি দেশেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আমি প্রতিযোগীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা দেখে মুগ্ধ। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন সব সমাধান উপস্থাপন করেছে, যা ভবিষ্যতে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি