শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
21 C
Dhaka

বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল : পলক 

টেকভিশন২৪ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অরিক্সের বায়োটেক প্লান্ট স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন এর মাধ্যমে বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল এবং রক্তের প্লাজমা বিশ্লেষন করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথও সুগম হলো। 

প্রতিমন্ত্রী আজ গাজীপুরের কালিয়াকৈরেব বঙ্গবন্ধুহাইটেক পার্কে চায়না ভিত্তিক ববহুজাতিক কোম্পানী” অরিক্স বায়োটেক প্লাজমা ফ্রাকশানেশন প্লান্ট “এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন চায়না ভিত্তিক প্রতিষ্ঠান অরিক্স বায়োটেক এখাতে তিনশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এখাত সংশ্লিষ্ট এক হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের প্লাটফর্ম ব্যাবহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে।

তিনি বলেন প্রধানমন্ত্রী করোনা মহামারী মোকাবেলায় প্রয়োজনে লকডাউন দিয়ে ও তুলে নিয়ে জীবন ও জীবিকা দুটোই সমন্বয় করেছেন। সুরক্ষা ম্যানেজমেন্ট ভেক্সিনেশন কার্যক্রম

সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি বায়োটেকনোলজির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সায়েন্স এন্ড টেকনোলজি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট গ্রুপের অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যানট কাজী শাকিল, চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো, বাংলাদেশে নিযুক্ত চীনের কর্মাশিয়াল কাউন্সিলর লিউ জিনহূয়া।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি