শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

বাংলাদেশে রিয়েলমি ৭ সিরিজ স্মার্টফোনের প্রি-বুকিং চলছে

টেকভিশন ডেস্ক: বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ১২ অক্টোবর, ২০২০ তারিখে বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৭ প্রো ও রিয়েলমি ৭ আই। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং এর সুবিধাসম্পন্ন রিয়েলমি ৭ প্রো’র দাম নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা, এবং এই প্রাইস সেগমেন্টে দেশের প্রথম ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার রিয়েলমি ৭ আই এর মূল্য ১৮,৯৯০ টাকা।

দেশের জনপ্রিয় অভিনেতা ও ‘ফেস অব রিয়েলমি’ আরিফিন শুভ একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্টফোন দুটো উন্মোচন করেন। এছাড়াও, ৩ মিনিটের মধ্যে রিয়েলমি এর ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিংকে হাইলাইট করে “মিশন কোড-প্রো” শীর্ষক একটি মিশন সফলভাবে সম্পন্ন করেন।

রিয়েলমি ৭ প্রো ডিভাইসটির ৬৫ ওয়াটের সুপার ডার্ট প্রযুক্তির মাধ্যমে এর ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হতে সময় নেয় মাত্র ৩৪ মিনিট, আর ১৩ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ মিনিট, যা বাংলাদেশের বাজারে দ্রুততম চার্জিং প্রযুক্তি। প্রযুক্তির উৎকর্ষতায় এ স্মার্টফোনটি ৬০টি টেস্ট পাশ করে টিইউভি রাইনল্যান্ড রিলায়েবিলিটি ভেরিফিকেশন পেয়েছে, যা রিয়েলমি ৭ প্রো-কে করেছে অনন্য।

রিয়েলমি ৭ প্রো-তে আছে দ্বিতীয় প্রজন্মের সনি আইএমএক্স৬৮২ সেন্সরের ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপে আরো আছে ৮মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা ও একটি সাদাকালো লেন্স। প্রাকৃতিক ও উজ্জ্বল সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

দুটি নান্দনিক রং – মিরর ব্লু ও মিরর সিলভারে ৬.৪-ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৮ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি, ৮জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ১২৮ জিবি ইউএফএস ২.১ রমে ফোনটিতে সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করা যায়। ২০ তারিখ থেকে এই সুপার ডার্ট চার্জিং পাওয়ারহাউসটি সারা দেশে পাওয়া যাবে।

১৯ তারিখ পর্যন্ত প্রি-বুকিং করতে পারবেন এই লিঙ্কে – https://realmebd.com/bd/realme-7-pro.html

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি