বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

বাংলাদেশে বিনিয়োগ পুরোপুরি নিরাপদ : ওয়ালটন হাইটেক এমডি

টেকভিশন২৪ ডেস্ক: ‘আস্থা, অভিভাবকত্ব এবং নির্ভরযোগ্যতা- একটা দেশের শিল্পোন্নয়নে এই তিন অনুষঙ্গের সবটুকুই আছে বাংলাদেশে। তাই বাংলাদেশে বিনিয়োগ এখন পুরোপুরি নিরাপদ। আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। সপ্তাহব্যাপী এই রোড শো’র প্রথম দিন সোমবার (২৬ জুলাই) আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বার্কলের বলরুমে।

প্রবাসীদের নিয়ে প্রথম পর্বের রোড শো’র প্যানেল ডিসকাশনে প্রশ্নোত্তর পর্বে প্যানেলিস্ট হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। তিনি বলেন, ‘ওয়ালটন ২০০৮ সাল থেকে ব্যবসা করে যাচ্ছে। বাংলাদেশের ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল আমদানি নির্ভর। তবে ২০২১ সালে ওয়ালটন সরকারের সহযোগিতায় এখন পুরোপুরি ম্যানুফ্যাকচারিং বেইজড কোম্পানিতে পরিণত হয়েছে। এতেই প্রমাণিত হয় যে, বাংলাদেশ এখন সম্ভাবনাময়। এখন বাংলাদেশে বিনিয়োগ করা পুরোপুরি নিরাপদ। 

বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত দিক তুলে ধরতে আমেরিকার চারটি শহরে সপ্তাহব্যাপী রোড শো’র আয়োজন করা হয়েছে। এই আয়োজনের অন্যতম সহযোগি ওয়ালটন। বিশ্ব বাজারে নিজেদের জায়গা করার লক্ষ্যে ওয়ালটন এই রোড শোকে গুরুত্ব দিচ্ছে। এই রোড শো’কে কেন্দ্র করে ওয়ালটনের দশ সদস্যের প্রতিনিধি দল এখন নিউ ইয়র্কে রয়েছে। নিউ ইয়র্কের রোড শো’তে ‘দি রাইজ অব বাংলাদেশ টাইগার: পটেনশিয়ালস ইন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান। প্রথম দিনের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. মিজানুর রহমান, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমূখ। 

উদ্বোধনী দিনে দ্বিতীয় সেশনে বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম স্পন্সর বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ২৮ জুলাই দ্বিতীয় রোড শো হবে ওয়াশিংটন ডিসিতে। তৃতীয়টি হবে ৩০ জুলাই লস এঞ্জেলেসে। চতুর্থ রোড শো হবে সিলিকন ভ্যালি সান ফ্রান্সিসকোতে, ২ আগস্ট।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি