মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১,৩০০ দুস্থ নারী

টেকভিশন ডেক্স: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯০তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে ১,৩০০ দুস্থ নারীকে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর মাধ্যমে ২,০০০ টাকা করে উপহার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শনিবার) সকালে গণভবনে এক অনুষ্ঠান থেকে ৬৪ জেলার এ সকল দুস্থ নারীদেরকে উপহারের অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’।

এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত ২,০০০ টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩৫ টাকা করে নিজেদের ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়েছেন। বাড়তি এই খরচও বহন করেছে ‘নগদ’।

দুস্থ নারীর সংখ্যা নির্ধারণ এবং বাছাইয়ের পুরো কাজ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা।

বঙ্গমাতার জন্মদিনের এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গোটা ‘নগদ’ পরিবার গর্বিত বলে জানান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

তিনি বলেন, “সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জন-বান্ধব সব সেবা দিয়ে আসছে। আর সে কারণে অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল অপারেটগুলো খরচের ভয়ে যেখানে সুবিধা বঞ্চিত জনগনের জন্যে সেবামূলক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনাগ্রহী সেখানে ‘নগদ’ সব সময়ই জনহীতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এমন অনুসরণীয় কাজের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে যা সর্বপরি প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়ণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।”

উপহার প্রদানের অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্র্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপিসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাজী রওশন আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত বছর ২৬ মার্চ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেনের সেবা হিসেবে ‘নগদ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তারপর থেকে একের পর এক নতুন নতুন সেবা চালু করে দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার খাতে একচেটিয়াত্ব ভেঙে বিপ্লব এনে দিয়েছে ‘নগদ’।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি