মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বুটক্যাম্পে শতাধিক স্টার্টআপের অংশগ্রহণ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ এর ৩দিনব্যাপী বুটক্যাম্প শুরু হয়েছে। বিগ ২০২৩ এর প্রাইমারি স্ক্রিনিং এবং অনলাইন পিচিং থেকে নির্বাচিত দেশীয় ও সম্ভাবনাময় ১০৫টি স্টার্টআপকে নিয়ে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চলছে এই বুটক্যাম্প। এরই আলোকে, আয়োজনের প্রথম দিন ৯ জুন শুক্রবার যশোরে বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

১০ জুন ২০২৩ শনিবার, বুটক্যাম্পের ২য় দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি বুটক্যাম্পে অংশগ্রহণকারী স্টার্টআপদের জন্য প্রেরিত এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি স্টার্টআপ ও ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করার পাশাপাশি একটি স্টার্টআপ কালচার গড়ে তোলা এবং আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এবারের বিগ ২০২৩ এ প্রায় ৭ হাজার আবেদন নিবন্ধিত হয় যা অত্যন্ত ইতিবাচক বলে মত প্রকাশ করেন প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন যে সাত থেকে আট বছর আগে স্টার্টআপ শব্দটি আমাদের কাছে একদমই নতুন ও অপরিচিত ছিল যা বর্তমানে সুপরিচিত। গত ছয়-সাত বছরে তরুণ উদ্যোক্তাদের গুণগতমান অনেক বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত গর্বের বিষয় বলে তিনি মন্তব্য করেন। উপযুক্ত মেন্টরিং, কোচিং, প্রশিক্ষণ ইত্যাদি সহযোগিতা পেলে নতুন উদ্যোক্তা বা স্টার্টআপরা আরো ভালো করবেন বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী পলক। সবশেষে তিনি বলেন যে, আমরা চাই আমাদের স্টার্টআপরা সারা বিশ্বের সমস্যার সমাধান করুক এবং প্রযুক্তি দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাক।

এর আগে, বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় বলেন যে, দেশের ইকোনমিক ট্রান্সফর্মেশন এবং ২০৪১ সাল নাগাদ দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার অন্যতম লক্ষ্যে নতুন ও সম্ভাবনাময় স্টার্টআপদের বিনিয়োগ করা হচ্ছে যা সরকারের অন্যতম একটি উদ্দেশ্য। তিনি বুটক্যাম্পে অংশ নেওয়া শতাধিক স্টার্টআপদের অনুপ্রাণিত করে বলেন যে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশে স্টার্টআপদের একটু ব্যতিক্রম ভূমিকা থাকা দরকার, তা হলো তাদের সক্রিয় বা proactive হতে হবে। স্টার্টআপরা নিজেকে যেমন সমৃদ্ধ করবেন, একইভাবে নিজের দেশকেও সমৃদ্ধ করবেন।

আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মিজানুর রহমান, বিগ ২০২৩ এর মুখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, আইডিয়া প্রকল্পের পরামর্শক ও বিগ ২০২৩ এর টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, আইটি সেবা ও সাপোর্ট বিষয়ক পরামর্শক মো: মমিনুল ইসলাম এবং রিসার্স ইঞ্জিনিয়ার মো: আশিকুল ইসলামসহ আইডিয়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উক্ত বুটক্যাম্পে উপস্থিত আছেন।

অভিজ্ঞ ও দক্ষ মেন্টরদের কাছ থেকে স্টার্টআপ কনসেপ্ট, ফিজিবিলিটি, বিজনেস স্ট্র্যাটেজি, টেকনোলজি ও টিম ম্যানেজমেন্টসহ ১০টির বেশি সেশনে বুটক্যাম্পে অংশগ্রহণকারী স্টার্টআপরা মেন্টরিং গ্রহণ করবেন বলে জানান আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক এবং বিগ ২০২৩ এর সহযোগী সমন্বয়ক সোহাগ চন্দ্র দাস। এছাড়া, বিশেষ এই সেশনগুলোর মাধ্যমে দেশের জনপ্রিয় এবং অভিজ্ঞ কর্পোরেট প্রফেশনালগণ উদীয়মান স্টার্টআপ বা উদ্যোক্তাদের কাছে তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরবেন যা ভবিষ্যতে সফল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে তাদের সহযোগিতা করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি