শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে অক্টোবর থেকে

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একে অপরের সাথে যোগাযোগের বিষয়টি তো আছেই, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে ছোট-বড় প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার প্রচার-প্রচারণা চালিয়ে থাকে এ মাধ্যমে। এর লাইভ ফিচারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। উদ্যোক্তারাও এ সুযোগটি কাজে লাগিয়ে লাইভে এসে তাদের তৈরি পণ্য বিক্রি করে থাকেন। এ সকল উদ্যোক্তাদের জন্য দুঃসবাদ নিয়ে এসেছে ফেসবুক।

ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রির সুবিধা থাকবে না। অর্থাৎ লাইভ শপিং ফিচারটি বন্ধ থাকবে। তবে ইভেন্টভিত্তিক লাইভ সুবিধা চালু থাকবে।

মূলত ইনস্টাগ্রামের রিলস সেবাকে জনপ্রিয় করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

ফেসবুক বলছে, এখন কেউ দীর্ঘ সময়ের লাইভ দেখতে চায় না। গ্রাহক ছোট দৈর্ঘ্যের ভিডিও দেখতেই পছন্দ করে। এজন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে নজর দিচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি ও প্রচার-প্রচারণা চালানো যাবে।

মাত্র বছর দুই আগে লাইভ শপিং ফিচারটি চালু করেছিল ফেসবুক।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি