শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

ফুডপ্যান্ডার রমজান অফার

রমজান উপলক্ষে খাবার এবং মুদি পণ্যে ফুডপ্যান্ডার বিশেষ ডিল

টেকভিশন২৪ ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে খাবার এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বিভিন্ন খাবার এবং মুদি পণ্য অর্ডারের ওপর দিচ্ছে ছাড় ও আকর্ষণীয় ডিল। ফুডপ্যান্ডার লক্ষ্য গ্রাহকদের দোরগোড়ায় খাবার, মুদি পণ্য ও রমজানের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে তাদের সাথে এই মাহাত্ম্যপূর্ণ মাসের আনন্দ ভাগ করে নেওয়া; সেইসাথে বাসায় খাবার ও প্রয়োজনীয় দ্রব্য ডেলিভারি নেয়ার মাধ্যমে গ্রাহকরা যেনো এই প্রতিকূল সময়ে নিরাপদে নিজেদের ঘরে অবস্থান করতে পারেন তা নিশ্চিত করা। গ্রাহক স্বার্থে লকডাউনের মধ্যে ফুডপ্যান্ডা যথাযথ স্বাস্থ্য বিধি মেনে খাবার এবং মুদি পণ্য ডেলিভারি সেবা চালিয়ে যাচ্ছে।

রমজান ডিলের অংশ হিসেবে গ্রাহকরা ইফতার ও সেহরির সময় ফুডপ্যান্ডার সেবার মাধ্যমে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকরা “ঝড়৫০’ প্রোমো কোডটি ব্যবহার করে ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৩০ টাকার বেশি অর্ডারে ৫০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকরা ‘রোজা১০০’ ভাউচার ব্যবহার করে নির্দিষ্ট কিছু রেস্টুরেন্ট থেকে ২০০ টাকার বেশি অর্ডারে দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত অর্ডার অনুযায়ী ২৫ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত) ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এই দুই শহরের বাইরের গ্রাহকরা ‘ঝড়৩৫’ কোড ব্যবহার করে ভোর ৬টা থেকে দুপুর ৩টার মধ্যে ১০০ টাকার বেশি অর্ডারে ৩৫ টাকা ছাড় উপভোগ করতে পারবেন এবং দুপুর ৩টা থেকে ভোর ৬টার মধ্যে ‘রোজা৫০’ ব্যবহার করে ১৩০ টাকার ওপরে অর্ডারে ৫০ টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, প্যান্ডাকিচেন এক্সক্লুসিভ রেস্তোরা থেকে অর্ডার করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। এর বাইরেও, গ্রাহকরা ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মের বিভিন্ন নির্দিষ্ট রেস্টুরেন্টের ছাড় এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারসহ প্রমোশনাল অফারগুলো উপভোগ করতে পারবেন।  

গ্রাহকরা যাতে ঘরের বাইরে যাওয়ার ​​ঝামেলা ছাড়াই অনলাইনে মুদি পণ্য কিনতে পারেন সেজন্য ফুডপ্যান্ডা খাবার ছাড়াও ‘প্যান্ডমার্ট’ এবং শপে দিচ্ছে বিশেষ অফার ও ছাড়। গ্রাহকরা বিশেষ ছাড়ে প্যান্ডামার্ট থেকে মাংস, মাছ, ফলমূল, শাকসবজি, তৈরি হিমায়িত খাবার এবং স্ন্যাক্সসহ বিভিন্ন মুদি পণ্য কিনতে পারবেন। ‘বাজার৮০’, ‘বাজার৯০’ এবং ‘বাজার১২০’ কোড ব্যবহার করে গ্রাহকরা ফুডপ্যান্ডা শপে পেয়ে যাবেন ১২০ টাকা পর্যন্ত ছাড়। আর কোড ‘হ্যালোপ্যান্ডা’ ব্যবহার করলে ৩০ মিনিটে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে প্যান্ডামার্টের পণ্য সাথে ফ্রি ডেলিভারি।

গ্রাহকদের ইফতার বা সেহরির জন্য খাবার অর্ডারের প্রয়োজন হোক কিংবা মাংস, মাছ, ফলমূল, শাকসবজি এবং অন্যান্য মুদি আইটেমের দরকার হোক, এক ক্লিকে সব পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি