বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ফুডপ্যান্ডার গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে ফুডপ্যান্ডাকেয়ারস

সারা দেশ জুড়ে লকডাউনের কারণে অর্থনৈতিক সঙ্কটে পড়া ডেইলি ওয়ার্কারদের সাহায্য করার জন্য একটি উদ্যোগ হাতে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা। তাদের এই নতুন উদ্যোগে সহায়তা করছে তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাইডাররা তাদের বীমার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবে।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এই বীমার আওতায় থাকা প্রত্যেকটি রাইডার এক বছরের মধ্যে যদি স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাজনিত কারণে মারা যান, সম্পূর্ণ পঙ্গুত্ব বা স্থায়ী আংশীক পঙ্গুত্ব বরণ করেন, দুর্ঘটনার শিকার হন,  হাসপাতালে ভর্তি হন অথবা বহিরাগত বিভাগে চিকিৎসা নেন তাহলে তিনি এই বীমা থেকে ৫ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা পাবেন।

রাইডারদের নিশ্চিত করতে এবং যে কোন আর্থিক সংকটে পড়ার হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই দায়িত্বশীলভাবে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। 

ফুডপ্যান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, “আমাদের রাইডাররা গ্রাহকদের দোরগোড়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পৌঁছে দিচ্ছে। সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন তারা। শুধু  স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরণই নয়, তাদের বীমার আওতায় এনে পরিবার ও জীবনের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। রাইডারদের ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানের পাশাপাশি বীমার এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে তাদের সামগ্রিক মঙ্গলের জন্য। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন। সকল প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী ও রাইডাররা।  করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারাই আমাদের প্রথম সারির হিরো। ”   

কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করে আসছে ফুডপ্যান্ডা। দেশের এই কঠিন সময়ে তাদের কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ফুডপ্যান্ডার প্রধান প্রতিষ্ঠান ডেলিভারি হিরো, বিশ্বজুড়ে তাদের সহায়ক প্ল্যাটফর্মের রাইডারদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য ৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে, যা বর্তমান মহামারী দ্বারা প্রভাবিত যে কোনো রাইডারের ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করবে।

গ্রাহকদের সুরক্ষার্থে ইতোমধ্যে ফুডপ্যান্ডা তাদের রাইডারদের জন্য সংস্পর্শবিহীন খাবার ডেলিভারির ব্যবস্থা করেছে। খাবার ডেলিভারির ক্ষেত্রে রাইডারদেরকে একটি নির্দিষ্ট স্থানে খাবার পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সকল রাইডারদেরকে ফেসমাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে, পাশাপাশি বাসা এবং কর্মস্থলে প্রতিনিয়ত সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ফুডপ্যান্ডা শুধু তাদের রাইডারদের অনুপ্রাণিতই করে না বরং একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়ে থাকে, যা হচ্ছে #ফুডপ্যান্ডাকেয়ারস।      

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি