বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31 C
Dhaka

১৪ হাজার প্রান্তিক শিশুদের মাঝে ‘স্নেহের ঈদ উপহার’ দিয়েছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: রমজানের ইতিবাচক বিষয়গুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে দেশের সবচেয়ে বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ, ডিএনসিসি’র সহযোগিতায় ‘স্নেহের ঈদ উপহার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানটি গতকাল (১৮ এপ্রিল) দুপুর দু’টায় ডিএনসিসি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঈদের আনন্দ থেকে বঞ্চিত অসহায় শিশুদের মাঝে ১৪ হাজার নতুন পোশাক বিতরণ করেন। এই আয়োজনে ঢাকার বিভিন্ন এলাকার ২ থেকে ৯ বছর বয়সী শিশুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্নেহের ঈদ উপহার’ – দারাজ কেয়ারসের অধীনে দারাজ বাংলাদেশ লিমিটেডের একটি সামাজিক উদ্যোগ (কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি) । ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের পাশাপাশি ঈদের পোশাক বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদের মধ্যে ছিলেন দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার- এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো, হেড অব গভর্নমেন্ট রিলেশনস – মো. সামসুল মাসুদ, হেড অব সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট- আহসান জামিল এবং সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ- মশিউর রহমান। 

এই আয়োজন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “প্রথমে আমি দারাজকে এবং প্রান্তিক শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। সর্বস্তরের মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন তাই এই উদ্যোগের মাধ্যমে ১০টি ওয়ার্ডের ১৪ হাজার পরিবারের কাছে আমরা নতুন পোশাক পৌঁছে দিয়েছি। এই শিশুরাই আগামী দিন এই দেশ, এই বিশ্বকে পরিচালনা করবে। তাই তাদের সঠিক পরিচর্যার পাশাপাশি তাদের পথ দেখানোর দায়িত্বও আমাদের সকলের। শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ই-কমার্স শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান দারাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।”

দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে দারাজ সমাজের সকল মানুষের মাঝে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব অনুভব করে। ‘স্নেহের ঈদ উপহার’ আয়োজনের মাধ্যমে আমরা প্রান্তিক শিশুদের মাঝে কিছুটা হলেও আনন্দ ছড়িয়ে দিতে পারছি। গত দুই বছর যাবত আমাদের এই পরিকল্পনা থাকলেও বৈশ্বিক মহামারির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই, এবারই প্রথম আমরা এমন উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়েছি। আগামী বছরগুলোতেও আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবো বলে আশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি