বুধবার, জুলাই ৮, ২০২৬
26.2 C
Dhaka

প্রকাশ হল শাওমির রেডমি এ১ প্লাস

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি ব্যবহারকারীদের জন্য এন্ট্রি-লেভেল স্মার্টফোন সিরিজ রেডমি এ নিয়ে আসার ঘোষণা দিয়েছে শাওমি। ইতোমধ্যে এ সিরিজের রেডমি এ১ ফোন বাজারে আনার ঘোষণাও দিয়েছে শাওমি।

এবার এ সিরিজে যুক্ত হতে যাচ্ছে রেডমি এ১+ নামের আরেকটি ডিভাইস। এই ডিভাইস বিগত কিছুদিন ধরে অনেক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এবার দেখা গেলো ফোনটির রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন।

ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে তবে কিছু ছোটোখাটো পরিবর্তন থাকছে। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর। 

রেডমি এ১+ এর রেন্ডার থেকে দেখা যায় যে এর পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের ফ্রন্টে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে ব্ল্যাক, লাইট ব্লু ও লাইট গ্রিন– এই তিন কালারে পাওয়া যাবে ফোনটি।

রেডমি এ১+ ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপ, হেলিও এ২২। এছাড়া র‍্যাম থাকছে ২জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২জিবি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা।

ডুয়াল ব্যাক ক্যামেরার ফোনটিতে ৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি এ১+ এর ব্যাটারি হবে ৫০০০মিলিএম্পায়েরর । ফোনের বক্সে থাকবে ১০ ওয়াট এর চার্জার।

আশা করা যাচ্ছে এই ডিভাইসটি বিশ্বের বিভিন্ন দেশে ঘোষণা করবে শাওমি। বাংলাদেশেও আসতে পারে বাজেট বান্ধব ফোনটি। 

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি