রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

পাবজির নতুন আকর্ষণ রকেট ব্যাটেল

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেইম পাবজি মোবাইল-এর নতুন ফিচার হতে যাচ্ছে ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড। ৫ই জুলাই পর্যন্ত এই মোডে উপভোগ করা যাবে রোমাঞ্চে ভরপুর এবং সম্পূর্ণ নতুন ধারার ব্যাটেল রয়্যাল এক্সপেরিয়েন্স। আনলিমিটেড হোমিং মিসাইলে ভরপুর এই গেইম মোডে ইনসেক্টয়েড প্লেয়ারদের একে অপরের বিরুদ্ধে লড়াই হবে আরও ফাস্ট, এক্সপ্লোসিভ এবং স্বাভাবিক প্লেয়ারদের আক্রমণ থেকেও সুরক্ষিত থাকা যাবে।

 ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড-এ এক অনন্য প্রযুক্তির মাধ্যমে প্লেয়াররা একটি পতঙ্গের আকারে নিজেদের রূপান্তর করতে পারবে। ইরাঙ্গেল থিমের নতুন মোডে প্লেয়াররা ৫ টি নতুন ল্যাব দেখতে পাবে যার প্রতিটিতে থাকবে একটি রহস্যে ঘেরা কোয়ান্টাম ট্রান্সফরমেশন ডিভাইজ। যেসব প্লেয়াররা এই ডিভাইজের সংস্পর্শে আসবে তারা অতি ক্ষুদ্র একটি আকারে রূপান্তরিত হয়ে যাবে। এই আকার ধারণ করলে প্লেয়াররা কোন ইক্যুইপমেন্ট বহন করতে পারবে না তবে হোমিং মিসাইল লঞ্চার ব্যবহার করতে পারবে তাও আবার আনলিমিটেড।

এছাড়া প্লেয়াররা ল্যাবের ভিতর উড়ে বেড়াতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যে ল্যাব থেকে একটি নির্দিষ্ট সীমানার বাইরে চলে গেলে প্লেয়াররা পুনরায় স্বাভাবিক আকারে চলে আসবে। ইনসেক্টয়েড প্লেয়াররা সাধারণ অস্ত্রের আক্রমণ থেকে সুরক্ষিত তবে প্যান অ্যাটাকের মাধ্যমে তাদের ধরাশায়ী করা সম্ভব।

ইনসেক্টয়েড আকারে ম্যাপে ঘুরে বেড়াতে, প্লেয়াররা লাইট পয়েন্ট সংগ্রহ করতে পারবে যার ফলে তারা ওয়ার্মহোল ব্যবহার করতে পারবে। প্রতিটি লাইট থেকে লাইট পয়েন্ট পাওয়া যায় এবং কোন প্লেয়ার ৪০ লাইট পয়েন্ট সংগ্রহ করলেই ওয়ার্মহোল ডিভাইজ ব্যবহার করতে পারবে, যার মাধ্যমে এক ল্যাব থেকে অন্য ল্যাবে টেলিপোর্ট করা যাবে। শুধুমাত্র ইনসেক্টয়েড আকারেই লাইট পয়েন্ট পাওয়া যাবে।

স্বাভাবিক প্লেয়াররা এনার্জি স্টোর ব্যবহার করে কমব্যাট সাপ্লাই হিসেবে লাইট পয়েন্ট অদল-বদল করতে পারবে। মনে রাখতে হবে, ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড খেলতে হবে সাধারণ ম্যাচের মতোই, সকলকে টপকে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি