মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
29 C
Dhaka

ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল -২০২২ ঢাকায় অনুষ্ঠিত

টেভিশন২৪ প্রতিবেদক: দেশের সাত শতাধিক তরুণের অংশগ্রহণে ইউনিভার্সিটি অফ স্কলার্স ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২২ পাওয়ার্ড বাই মালেডা গ্রুপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনটিকে অলংকৃত করতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান- নাসরিন আফরোজ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ম্যানেজিং ডিরেক্টর- ড. বিকর্ণ কুমার ঘোষ এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্পায়ার টু ইনোভেট-এর প্রজেক্ট ডিরেক্টর- ড. দেওয়ান মাহমুদ হুমায়ূন কবির, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, বাক্কোর সেক্রেটারি তৌহিদ হোসেন, বি টু বি এর চেয়ারম্যান আজাদুল হক, বি টু বি এর ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী এবং ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক
শামিমা বিনতে জলিল প্রমুখ।

তাছাড়া, উপস্থিত তরুণ-তরুণীদের ক্যারিয়ার নিয়ে অনুপ্রেরণা-মূলক ও দিকনির্দেশনা-মূলক বক্তব্য রাখেন বেশ কয়েকজন আমন্ত্রিত বক্তা।

ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আরেফীন দিপু বলেন, ‘দেশের ৬৪ জেলার তরুণদের ই লার্নিং, ডিজিটাল এডুকেশন এবং সামগ্রিক ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিতেই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কর্তৃক এই আয়োজন।’

তিনি জানান, উক্ত অনুষ্ঠানে এক ঝমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধিত হলো ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর ই-লার্নিং প্লাটফর্ম। ১১ জন অভিজ্ঞ মেন্টরদের নিয়ে দেশের যুবসমাজের ক্যারিয়ার নিয়ে কাজ করতে থাকা এই অর্গানাইজেশনটির নবযাত্রা।

এই আয়োজনের মাধ্যমে উন্মোচিত হয়েছে ই-লার্নিং প্লাটফর্মটির ওয়েবসাইট ও মোবাইল আ্যাপ, যা দ্বারা খুব সহজেই যেকোনো শিক্ষার্থী অনলাইন কোর্স-এ ভর্তি হয়ে অভিজ্ঞ ও দেশসেরা প্রশিক্ষকদের প্রশিক্ষণে দক্ষতা বিকাশ করতে পারবে। তিনি আরো আশা ব্যক্ত করেন যে, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর এই ই-লার্নিং প্লাটফর্মটি দেশের শিক্ষিত বেকারের হার কমিয়ে, একটি দক্ষ ও সৃজনশীল যুবসমাজ তৈরি করতে সক্ষম।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য দেশের ৪০ জন তরুণ এবং প্রতিষ্ঠানকে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তুলে দেন । দিনব্যাপী এই ক্যারিয়ার কার্নিভালে প্রায় ৩০ জন বক্তা তরুণদের ক্যারিয়ার, প্রযুক্তি, উদ্যোগ ও শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি