শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
30 C
Dhaka

নেপালে হুয়াওয়ের ৫জি পরীক্ষায় দুর্নীতির আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: নেপালে ৫জি নেটওয়ার্কের পরীক্ষা চালিয়েছে চীনের গুরুত্বপূর্ণ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে।

তবে এ বিষয়ে তারা যথেষ্ট স্বচ্ছ ছিল না বলে এতে দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে, প্রতিষ্ঠানটি চীনের বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। নেপালভিত্তিক সংবাদমাধ্যম খবরহাব এ কথা জানিয়েছে। বলা হয়েছে, টেলিকম প্রতিষ্ঠানটি নেপালে ২৬০০ মেগাহার্টজ ফিকোয়েন্সি ব্যবহার করে ৫জির এ পরীক্ষা চালায় যা যথেষ্ট স্বচ্ছ ছিল না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রতিষ্ঠানটিকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে এ পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং কমিশন ফর দ্য ইনভেস্টিগেশন অব অ্যাবিউজ অব অথরিটি (সিআইএএ) সম্ভাব্য দুর্নীতির আশঙ্কায় একটি তদন্ত শুরু করেছে।

ঘুষ লেনদেন ও বিশ্বজুড়ে চোরাগোপ্তা কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটি এমনিই নজরদারিতে রয়েছে। এ কারণে বিশ্ববাজারে প্রতিষ্ঠানটির ব্যাপ্তি বাড়ানোর প্রচেষ্টায় নিরাপত্তার বিষয়টি সবসময়ই গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন লঙ্ঘন এবং নানা দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ থাকায় আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে হুয়াওয়ের কর্মকাণ্ড ঘিরে জাতীয় নিরাপত্তা ইস্যুতে অনেক দেশই উদ্বিগ্ন।

এ ছাড়া হুয়াওয়ের সন্দেহজনক ব্যবসায়িক কর্মকাণ্ড অনেক দেশেই প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করাসহ আন্তর্জাতিক অনেক কর্তৃপক্ষ এর বিরুদ্ধে তদন্তে নেমেছে।

রাষ্ট্রীয় প্রভাব এবং প্রতিষ্ঠানটির ফিফথ জেনারেশন নেটওয়ার্কে ত্রুটির কথা জানিয়ে করে এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার হুয়াওয়েকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে। এর ফলে ভারতসহ আরো কয়েকটি দেশ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আপত্তি জানিয়ে তাদের ৫জি নেটওয়ার্কের সঙ্গে ওই প্রতিষ্ঠানের তৈরি কোনো ডিভাইস যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা এরই মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং প্রতিষ্ঠানটিকে উন্মুক্ত কোনো নিলামে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একইভাবে জাম্বিয়া ও সলোমন দ্বীপপুঞ্জেও প্রতিষ্ঠানটি ঘুষের বিনিময়ে সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে বলে খবরহাব-এ প্রকাশিত খবরে বলা হয়েছে।
চীনের আরেকটি টেলিকম প্রতিষ্ঠান জিটিই-এর বিরুদ্ধেও গত ১২ বছরে ২১টির মতো দেশে দুর্নীতির অভিযোগে তদন্ত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি