বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
24.6 C
Dhaka

দেশে দু’টি প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে

চলছে প্রি-বুক, মিলছে উপহার

টেকভিশন ডেক্স: বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রিমিয়াম ক্যাটাগরির দু’টি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।  

শনিবার (০৮ আগস্ট) এক অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে হুয়াওয়ে মেটবুক ১৩ ও মেটবুক ডি ১৫ বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। এদিন থেকে মেটবুক ১৩ ও মেটবুক ডি ১৫ এর প্রি-বুকিং শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। হুয়াওয়ে মেটবুক ১৩ এর প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকবে হুয়াওয়ে ফ্রিলেস ও ব্যাকপ্যাক এবং হুয়াওয়ে মেটবুক ডি ১৫ এর প্রি-বুকিংয়ে উপহার হিসেবে মিলবে হুয়াওয়ে ফ্রিলেস ও মিনি স্পিকার।  

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে মেটবুক ১৩ এর দাম পড়বে ৯৯,৯৯৯ টাকা। হুয়াওয়ে মেটবুক ডি ১৫ কিনতে পাওয়া যাবে ৬৩,৯৯৯ টাকায়। রায়ান্স কম্পিউটারস, স্টারটেক ছাড়াও হুয়াওয়ের নির্দিষ্ট কিছু শো’রুম থেকে ল্যাপটপ দু’টি কিনতে পাওয়া যাবে এবং প্রি-বুকও করা যাবে।  

অনলাইন ব্রিফিংয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর জিটিএম ডিরেক্টর ঝেং বেনইয়াং বলেন, “আমাদের অল-সিনারিও স্ট্র্যাটেজির ক্ষেত্রে নোটবুক প্রাইমারি স্ক্রিন হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট ডিভাইস ও ল্যাপটপের আন্তঃসংযোগের ফলে গ্রাহকরাও সত্যিকার অর্থেই অনবদ্য ইউজার অভিজ্ঞতা পেয়ে থাকেন। বাংলাদেশে নিয়ে আসা হুয়াওয়ে মেটবুক ১৩ ও মেটবুক ডি ১৫ ল্যাপটপ দু’টি ডিজাইন, ডিসপ্লে এবং পারফরমেন্সে গ্রাহকদের সুন্দর অভিজ্ঞতা দেবে।”      
হুয়াওয়ে মেটবুক ১৩ এবং হুয়াওয়ে মেটবুক ডি ১৫ মডেলের প্রিমিয়াম ল্যাপটপ দু’টি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

হুয়াওয়ে মেটবুক ১৩ ল্যাপটপটিতে মাল্টিটাচ স্ক্রিনসহ ১৩ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ২কে রেজ্যুলেশনের ভিউ পাওয়া যাবে। ১৬ জিবি র‌্যামের এ ল্যাপটপটিতে ১০ম জেনারেশনের কোর আই ফাইভ সিপিইউ ব্যবহার করা হয়েছে। রয়েছে ৫১২ জিবির স্টোরেজ।  

মেটবুক ১৩ ল্যাপটপটি ১৪.৯ মিলিমিটার পাতলা এবং ১.৩ কেজি ভারী। ব্যবহার করা হয়েছে কুইক চার্জিং প্রযুক্তি। মেটাল চেসিসের এ ল্যাপটপটির স্ক্রিন টু বডি অনুপাত রাখা হয়েছে ৮৮ শতাংশ। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অপরদিকে ৮ জিবি ডিডিআর ফোর র‌্যামের মেটবুক ডি ১৫ ল্যাপটপটিতে ১ টেরাবাইট ও ২৫৬ জিবির স্টোরেজ সুবিধা রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫ ৩৫০০ ইউ মডেলের প্রসেসর।

হুয়াওয়ে মেটবুক ডি ১৫ ল্যাপটপটি ১৬.৯ মিলিমিটার পাতলা এবং ১.৫৩ কেজি ভারী। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ও কুইক চার্জিং প্রযুক্তি। ১৫.৬ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে ১৯২০ ও ১০৮০ রেজ্যুলেশন। এর স্ক্রিন টু বডি অনুপাত রাখা হয়েছে ৮৭ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি