রবিবার, আগস্ট ১৬, ২০২৬
27 C
Dhaka

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ব্র্যান্ড ফোরাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

দেশের ব্র্যান্ডিং শিল্পের সবচেয়ে বড় সম্মাননা ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’ পাওয়ার্ড বাই এআইইউবি, নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে  বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক, উইমেন ইন লিডারশিপের (ডাব্লুআইএল) সভাপতি এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা নাজিয়া আন্দালিব প্রিমা, যেখানে তিনি মনোনীত প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের জরিপ পদ্ধতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন লিডার, কাস্টোমাইজেড ইন্টেলিজেন্স, নিয়েলসেন, সাউথ এশিয়া জনাব প্রাসান্ত কল্লেরি ।

ব্র্যান্ডফেস্ট – ২০২০ এর সমাপনি অধিবেশনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারী খাত ও বিনিয়োগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সালমান ফজলুর রহমান, এমপি, উল্লেখ করেন, “আমরা ২০২১ সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছি, আমি অনুরোধ করছি প্রত্যেকেই তাদের ব্যক্তিগত অগ্রগতিতে যথাসাধ্য চেষ্টা করবে, সেই সাথে জাতিকে এগিয়ে নিয়ে যেতেও তারা সক্রিয়ভাবে তাদের ব্যক্তিগত ভূমিকা পালন করবে”।

১২তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ৩৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১০৫টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়, এছাড়াও, পদক লাভ করেন সর্বশ্রেণীতে সেরা ১৫ ব্র্যান্ডের প্রতিনিধিরা। সেরা এ ১৫টি ব্র্যান্ডের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভ করেছে যথাক্রমে বিকাশ, ক্লোজআপ এবং ইস্পাহানি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি