শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দৃষ্টিনন্দন ডিজাইনে ভিভো ওয়াই ০১

টেকভিশন২৪ ডেস্ক: ভিভো নিজেদের ওয়াই সিরিজের সাশ্রয়ী, স্টাইলিশ ও অনবদ্য মানের স্মার্টফোন নিয়ে ক্রেতাদের মন জয় করে চলেছে। বরাবরের মত এবারও সাধ্যের মধ্যে অসাধারণ ফিচারের নতুন স্মার্টফোন ওয়াই ০১ নিয়ে হাজির হয়েছে ভিভো। স্বল্প দামে যারা দুর্দান্ত পারফর্মেন্সের স্মার্টফোন হাতে পেতে চান তাদের কথা মাথায় রেখেই ভিভোর এই নতুন সংযোজন।

ওয়াই ০১ এর শক্তিশালী ব্যাটারি দীর্ঘ সময় ধরে মুভি দেখা, ব্রাউজ করা গেমিং-এর জন্য পর্যাপ্ত সাপোর্ট দিবে। ধরা যাক, ওয়াই ০১-এ ফুল চার্জ নিয়ে কেউ অনলাইনে মুভি দেখা শুরু করেছে, সে টানা ১৮ ঘণ্টা ধরে নিরবচ্ছিন্নভাবে মুভি উপভোগ করতে পারবে। এছাড়া, এই ডিভাইসে ফুল চার্জ থাকলে প্রায় ৮ ঘণ্টা ধরে টানা গেমও খেলা যাবে। অনেক সময় ফোনে চার্জ থাকলেও অন্য ডিভাইসগুলোর চার্জ ফুরিয়ে যায়, এবং চার্জ দেয়ার সুযোগও থাকে না। ভিভোর নতুন এই হ্যান্ডসেটে রয়েছে এর সমাধান। ওয়াই ০১-এর ৫ভি/১এ রিভার্স চার্জিং প্রযুক্তির সাহায্যে আপনি আপনার পছন্দের অন্যান্য ডিভাইসগুলোর চার্জ ফুরিয়ে গেলে সেগুলো চার্জ দিতে পারবেন। ভিভোর ওয়াই ০১ মোবাইলের ভেতর যেন একটা গোটা পাওয়ার ব্যাংক।

এই স্মার্টফোনে আপনি পাচ্ছেন ৬.৫১ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে যাতে থাকছে এইচডি প্লাস (১৬০০+৭২০) রেজ্যুলেশন। চমৎকার এই ডিসপ্লে স্ট্রিমিং এক্সপিরিয়েন্সকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এই ফোনের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে বাহিরের আবহের সাথে খাপ খাইয়ে নেয়। এর আই প্রোটেকশন মোড ক্ষতিকারক ব্লু লাইট থেকে সুরক্ষা দেয়। এটি চোখের জন্য যেমন আরামদায়ক, তেমনি এর সাহায্যে ছবিকেও আরও আকর্ষণীয় দেখায়।

গেমিং অনুরাগীদের জন্য ওয়াই ০১-এ থাকছে এক্সক্লুসিভ/বিশেষ মাল্টি-টার্বো ৩.০ প্রযুক্তি যা ফোনের পারফর্মেন্স আরও দ্রুত করবে এবং একাধিক অ্যাপ ও গেম অনায়াসে ব্যবহারের ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে।  একাধিক অ্যাপস একসাথে ব্যবহার করার সময়েও সিপিইউ ও মেমোরিকে পর্যাপ্ত সাপোর্ট দিবে।

যারা সেলফিপ্রেমী ও ছবি তুলতে ভালোবাসে, তাদের জন্য ভিভো এই স্মার্টফোনে নিয়ে এসেছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর সাহায্যে বেশ দৃষ্টিনন্দন ছবি তোলা যাবে। এছাড়া, ফানটাচ অপারেটিং সিস্টেম ১১.১ এর ইন্টারফেসকে আরও সাবলীল ও ব্যবহারোপযোগী করে তুলবে।

৯৯৯০ টাকায় ভিভো ওয়াই০১ পাওয়া যাচ্ছে  ভিভো অনুমোদিত সকল বিক্রয় কেন্দ্রে এবং একই সাথে ভিভোর ই-ষ্টোর শপে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি