মঙ্গলবার, জুন ২, ২০২৬
36 C
Dhaka

দারাজ এর শপাম্যানিয়া ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য দারুণ সব ডিল

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) ক্রেতাদের জন্য আবারো নিয়ে এসেছে আকর্ষণীয় অফার ও ডিলের সমাহারে ‘শপাম্যানিয়া ক্যাম্পেইন’। ক্যাম্পেইনটি (৭ আগস্ট) থেকে শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে দারাজ থেকে কেনাকাটা করার সময় ক্রেতারা পাবেন আকর্ষণীয় ডিল, ভাউচার এবং সহজ পেমেন্টের সুবিধা।

শপাম্যানিয়া ক্যাম্পেইন চলাকালে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় ডিলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। অফারগুলোর মধ্যে রয়েছে বাছাইকৃত টপ ডিলের পণ্যে ফ্রি ডেলিভারি, ফ্ল্যাশ সেল, শেক শেক এবং মিস্ট্রি বক্স। ক্যাম্পেইনটিতে থাকছে প্রায় ৫ হাজার হট ডিল, পাশাপাশি ১৫০০ মেগা ডিলে থাকছে বিশেষ ছাড়।

শপাম্যানিয়া ক্যাম্পেইনটি স্পন্সর করছে ডেটল, রিয়েলমি, বাটা, শাওমি, স্টুডিও এক্স এবং লোট্টো। ক্যাম্পেইনটির ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে মোশন ভিউ, মটোরোলা, ফ্যাব্রিলাইফ, পুমা, এসকয়্যার ইলেকট্রনিকস, লিভিংটেক্স, নর এবং লুইউইল। ক্যাম্পেইনটির ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে জায়নাক্স হেলথ, আড়ং এবং লেভিশ বুটিক।

এ ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদীন হাসান বলেন, “আমাদের ক্রেতারা তাদের পছন্দের পণ্যে সবসময়ই আকর্ষণীয় অফার প্রত্যাশা করেন। তাই, আমরা বেশিরভাগ সময় আমাদের ক্রেতাদের জন্য ভালো মানের পণ্য ও আকর্ষণীয় অফার সহ নতুন ক্যাম্পেইন নিয়ে আসার চেষ্টা করি।”

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “শপাম্যানিয়া ক্যাম্পেইনটি এমনভাবে নিয়ে আসা হয়েছে, যেন সকল ক্রেতা কেনাকাটার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা লাভ করেন এবং নিজেদের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন। একইসাথে আমাদের প্রত্যাশা, আকর্ষণীয় অফার সহ বিস্তৃত পণ্যের সমাহার নিয়ে এই ক্যাম্পেইনটিও আগেরগুলোর মতো সফল হবে।”

শপাম্যানিয়া ক্যাম্পেইন থেকে কেনাকাটা করতে ক্লিক করুন- https://click.daraz.com.bd/e/_7EzZS  

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি