রবিবার, জুন ১৪, ২০২৬
34.7 C
Dhaka

দারাজে অর্থসাশ্রয়ের দুর্দান্ত সুযোগ

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের (https://www.daraz.com.bd/) আয়োজনে বছর ঘুরে আবার শুরু হলো আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। দেশের মানুষের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে দুর্দান্ত সব ডিল, ছাড়, অফার, পুরস্কার এবং আরো অনেক কিছু নিয়ে ক্যাম্পেইনটি টানা পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। ক্যাম্পেইনটি চলবে ১১ থেকে ১ নভেম্বর।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষকে খরচ কাটছাঁট করে চলতে হচ্ছে। এমন সময়ে, ১১.১১ ক্যাম্পেইনের দুর্দান্ত অফারগুলো গ্রহণ করে জীবনমান উন্নতি করার এখনই সঠিক সময়। যথার্থ স্থানে টাকা খরচের ক্ষেত্রে এই আকর্ষণীয় ক্যাম্পেইন অর্থসাশ্রয়ের দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে।   

ক্যাম্পেইনটিতে রয়েছে এক্সক্লুসিভ লঞ্চ, মেগা ডিলস, হট ডিলস ও মিস্ট্রি বক্স; সাথে থাকছে ৪০ কোটি টাকা সমমূল্যের ভাউচার এবং ১৬ লাখ ডিলস। পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ব্রান্ডে ৬০% পর্যন্ত ছাড়।

এই ক্যাম্পেইনের বিষয়ে দারাজ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আকর্ষণীয় ডিল, ছাড়ের সুযোগ এবং আরও অনেক অফারের মাধ্যমে আমাদের ক্রেতাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এই ১১.১১ ক্যাম্পেইনটি ডিজাইন করা হয়েছে। আমার বিশ্বাস, আগের বছরগুলোর মতো এবারও আমাদের ক্যাম্পেইনটি সফলতা অর্জন করবে।”

এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “উৎসবের আমেজ নিয়ে আমাদের মাঝে এসেছে ১১.১১ ক্যাম্পেইন। নানান আকর্ষণীয় অফারের মাধ্যমে ক্রেতাদের কেনাকাটার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দেয়াই এই ক্যাম্পেইনটির উদ্দেশ্য। ক্রেতাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের নিদর্শন হিসেবে কেনাকাটার ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ দেয়া হচ্ছে।”

এছাড়া, ক্রেতারা এই ক্যাম্পেইনের এফিলিয়েট পার্টনার- বিকাশ ও মাইজিপি অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ গ্রহণ করতে পারবেন। নভেম্বরের ১১ থেকে শুরু করে ১৫ তারিখ পর্যন্ত দারাজ অ্যাপে বিকাশ পেমেন্টের ক্ষেত্রে থাকছে ১২% পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাকের অফার। এর সাথে, এই ক্যাম্পেইনে মাইজিপি অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে ৫০% পর্যন্ত এক্সক্লুসিভ ভাউচার।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি