বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

দারাজের সাথে মটো জি৯ প্লাস সহ আরো নতুন ২ স্মার্টফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের বাজারে পরপর দুটি স্মার্টফোন সফলভাবে উন্মোচন করে একই মাসে তৃতীয় স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ আনার ঘোষণা দিয়েছে বিশ্বের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মোটোরোলা। 

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মটো জি৯ প্লাস স্মার্টফোনটির উদ্বোধন এবং দারাজের সাথে অংশীদারিত্ব ঘোষণা করে মটোরোলা।

এ সময় উপস্থিত ছিলেন মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ডিরেক্টর প্যানেলের সদস্য ইউনুস আল মামুন, মাহফুজুর রহমান ও চৌধুরী ফাহরিয়ার (সিওও) এবং দারাজের ঊর্ধতন কর্মকর্তা নাবিল নেওয়াজ, শাফিন ইনজাম ও সাদনান শিহাব।

মটো জি৯ প্লাস: মটোরোলার ফ্যানরা দারাজ থেকে ফোনটি কিনলে ভালো ডিসকাউন্ট এবং কুপন পাবেন। এমনকি শূন্য শতাংশ সুদে ইএমআই বা কিস্তিতেও ফোনটি কিনতে পারবেন। দারাজের আসন্ন ফ্ল্যাগশিপ ১২.১২ ক্যাম্পেইন উপলক্ষে স্মার্টফোনপ্রেমীরা ফোনটি কিনতে পারবেন ২৫ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির অরিজিনাল মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা।

মটো জি৯ প্লে: দারাজে ফোনটি ১৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও আসন্ন ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ টাকায়। স্মার্টফোনপ্রেমীরা যদি দারাজের প্রি-পেমেন্ট আপশনটি ব্যবহার করেন তাহলে ইএমআই সুবিধা ও আরও বেশি ডিসকাউন্টের জন্য কুপন পাবেন।

মটো জি৮ পাওয়ার লাইট: দারাজে ফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায়। দারাজের প্রি-পেমেন্ট অপশনটি ব্যবহার করলে শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা ও ডিসকাউন্ট পাবেন।

মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি ভিডিও বার্তায় বলেন, ‘সম্প্রতি বাজারে আসা মটোরোলা স্মার্টফোনের সফলতায় আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশের আমাদের ব্র্যান্ড ও পণ্যের প্রতি ক্রেতাদের ভালোবাসায় আমরা সিক্ত। দারাজের ১২.১২ ক্যাম্পেইন নিয়ে আমরা খুবই এক্সসাইটেড এবং এই ক্যাম্পেইন চলাকালে আমাদের পণ্যের সফলতার জন্য অপেক্ষা করছি।’

সেলেক্সট্রা লিমিটেডের চেয়ারম্যান মাহামুদ হোসেন, এফসিএ বলেন, ‘আমাদের যাত্রায় গুরুত্বপূর্ণ অনলাইন অংশীদার হিসেবে দারাজকে পেয়েছি, যা আমাদের যাত্রার প্রয়োজনীয় সফলতা অর্জনে সহায়তা করেছে। প্রশান্ত মানির সাথে একমত পোষণ করে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে মটোরোলার ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করা যায় কিনা সেটা বিবেচনা করতে চাই, যা শুধু ব্র্যান্ডটাকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেই সহায়তা করবে না বরং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবরার হাসনাইন বলেন, ‘সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে মটোরোলা ব্র্যান্ডের নতুন যাত্রায় অংশীদার হতে পেরে সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ খুবই আনন্দিত।

মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন,‘সারাদেশের মটোরোলার ফ্যানদের কাছ থেকে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। বাংলাদেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনা করছি। এমনকি ৫৭ শতাংশ আমদানি কর দিয়েও আমরা চেষ্টা করছি ফোনের দাম কাস্টমারদের নাগালের মধ্যে রাখার, যাতে তারা ভালো পণ্যগুলো ব্যবহার করতে পারেন।’

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি