মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
31 C
Dhaka

মোটোরোলার সাথে চুক্তির মাধ্যমে মোটো ই৩২ এবং মোটো ই২২এস এনেছে এডিসন গ্রুপ

টেকভিশন২৪ ডেস্ক: মোটোরোলার সাথে চুক্তি হলো এডিসন গ্রুপের। এই চুক্তির আওতায় এখন থেকে মোটোরোলা এডিসন গ্রুপের মোবাইল ফোন ফ্যাক্টরি এডিসন ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করবে এবং বাংলাদেশে বাজারজাত করবে। মোটোরোলা আশা করছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাঁদের ব্যাবসা আরো ভালো ভাবে পরিচালনা করা সম্ভব হবে।

একই সাথে মোটোরোলা, বাংলাদেশে তাঁদের নতুন দুইটি স্মার্টফোন  মোটো ই৩২ এবং মোটো ই২২এস উদ্বোধন করে। ই সিরিজ মোটোরোলার সবচাইতে সাশ্রয়ী এবং ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। “ডিজাইন মিট পারফরম্যান্স” এই স্লোগান টি সামনে রেখে হ্যান্ডসেট দুটি উদ্বোধন করা হয়।

ফোন দুটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ৯০ মেগাহার্জ রিফ্রেশরেট এর হ্যান্ডসেট দুটিতে আছে ৬.৫ ইঞ্চ আইপিএস এল সি ডি পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ২.৩ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর মিডিয়াটেক এর জি৩৭ ১২ ন্যানো মিটার চিপসেট এবং সাথে আছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি।  ৪ জিবি ডিডিআরফোর র‍্যামের এর সাথে ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১ ট্যারাবাইট পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট থাকার কারণে এসফল্ট এইট, কল অফ ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে।

সুন্দর  ছবি তোলার জন্য মোটো ই৩২ এবং মোটো ই২২এস ফোন দুটিতে যথাক্রমে আছে ৫০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেল এর এআই সমৃদ্ধ ডুয়াল রিয়ার পিডিএফ ক্যামেরা।  দুটি ফোনের সেলফি ক্যামেরাতেই থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার যা দিয়ে তোলা যাবে প্রাণবন্ত সব ছবি।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার  মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। দুটি ন্যানো সিম এর পাশাপাশি মেমোরী কার্ডও ব্যাবহার করা যাবে হ্যান্ডসেট দুটিতে। এছাড়াও হ্যান্ডসেট দুটির সিকিউরিটি দিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সুবিধা এবং ফেইস আনলক।  

প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং এ্যাক্সালেরো মিটার রয়েছে ফোন দুটিতে।

আজ থেকে এডিসন গ্রুপের (সিম্ফনি মোবাইল) সকল আউটলেটে অত্যাধুনিক ডিজাইনের মোটো ই৩২ এবং মোটো ই২২এস হ্যান্ডসেট দুটি ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু কালারে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৯৯৯ এবং ১৪ হাজার ৯৯৯ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি