শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

ঢাকায় ভোল্টাহোস্ট বাংলাদেশ অফিস

ডোমেইন ও হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ভোল্টাহোস্ট বাংলাদেশ। দেশে আন্তর্জাতিক মানের ডোমেইন-হোস্টিং সেবা দিতে সোমবার (০২ মার্চ) প্রতিষ্ঠানটির ঢাকার গুলশান কার্যালয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সফটএভার এর ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান বলেন, বিশ্ব এখন তথ্য-প্রযুক্তি নির্ভর আর বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছে। সরকারি এবং বেসরকারি সেবা গুলো এখন ওয়েব-ইন্টারনেট নির্ভর। দিন দিন আমাদের দেশের ডোমেইন-হোস্টিং ইন্ড্রাস্ট্রি উন্নত ও সম্প্রসার হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে আরও বলেন, দেশের ডোমেইন-হোস্টিং ইন্ড্রাস্ট্রি উন্নয়নে ও সম্প্রসারণে ভোল্টাহোস্ট বাংলাদেশ ব্যাপক ভূমিকা রাখবে।

সফটএভার এর পরিচালক আফরোজা সুলতানা মালা বলেন, আইটি প্রতিষ্ঠানে কাজের পরিবেশে সব সময় ভিন্নতা থাকে। আমি চাই ভোল্টাহোস্ট বাংলাদেশেও এমন ভিন্নতা থাকুক। শুধু বাংলাদেশ নয়; ভোল্টাহোস্ট নেতৃত্ব দিক বিশ্ব ডোমেইন-হোস্টিং ইন্ড্রাস্ট্রিতে।

ভোল্টাহোস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী আল রিফাত আবেদিন বলেন, ভোল্টাহোস্ট’কে আমরা একটি গ্লোবাল ডোমেইন-হোস্টিং প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করছি। ভোল্টাহোস্টবাংলাদেশ ডটকম ডটবিডি হলো বাংলাদেশ ভার্সন। এই বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভোল্টাহোস্ট ডটকম মানে গ্লোবাল ভার্সন এবং ২০২১ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে আমাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এভার কমিউনিকেশনস এর এক্সিকিউটিভ সুমাইয়া আক্তার রিমা, কবি আহমেদ সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি