বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দু’দিন ব্যাপী “ডিআইইউ জব উৎসব ২০২৩” এর পর্দা নামল

উচ্চ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এই লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় বারের মত আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহৎ জব উৎসব ’ডিআইইউ জব উৎসব ২০২৩’ আজ ২৫ নভেম্বর ২০২৩ শেষ হয়েছে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সমোমালন কেন্দ্রে দু’দিন ব্যাপি এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সচিব সামসুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, এসপিরেশন টু ইনোভেশন প্রকল্পের স্ট্র্যাটিজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদুজ্জামান ও প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূইয়া ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবীর।

দু’দিনের এই জব উৎসবে জব উৎসবে ২০০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা প্রায় ৩০০০ চাকরি এবং প্রায় ১০০০টি ইন্টার্নশিপ অফার দেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪২০০ চাকরি প্রত্যাশি অংশগ্রহণ করে। এছাড়াও এই জব উৎসবে ২০৪০০ শিক্ষার্থীর স্ব মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ সুষ্টি হয়।

এবারের আয়োজনের পার্টনার হিসেবে ছিল ঢাকা চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সিার্ভিসেস (বেসিস), এএমসিএইচএএম, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম), সিটিও ফোরাম বাংলাদেশ, ই-ক্যাব, বাক্কো। আর এ আয়োজনের নলেজ পার্টনার হল গো-এডু, এইচআরডিআই এবং এডমিশন ডট এসি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি ডিভিশনের সচিব সামসুল আরেফিন বলেন, আমাদের শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক গুনাবলী অর্জনের পাশপাশি ভবিষ্যৎ প্রযুক্তি সমূহকে আয়ত্বের মাধ্যমে স্মার্ট নাগিরিক হিসেবে গড়ে পাশপাশি বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের এ যুগে প্রযুক্তি ও কারিগরি দক্ষতার পাশাপশি সফটস্কীল সমূহ বর্তমান চাকরি বাজারের প্রধান নিয়ামক বলে তিনি উল্লেখ করেন। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এ দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেয়ার আহŸান জানান তিনি।

আমাদের তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের গৃহীত নানা উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করেছে, সারা দেশে আইটি পার্ক স্থাপন করেছে। উদ্যোক্তা উন্নয়নে শেখ কামাল ইনোভেশন ল্যাব স্থাপন করেছে এবং বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট চালু ও ভেঞ্চার ক্যাপটিাল চালু করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি