বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশন নিয়ে দুটি কোর্স চালু

টেকভিশন ডেস্ক:  শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের জন্য ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস চালু করল দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। ডিজিটাল মার্কেটিংয়ের ওপর অনলাইনে শিক্ষা প্রদানের উদ্দেশে সনদ প্রদানকারী এই কোর্সগুলো চালু করা হয়েছে।

রবি-টেন মিনিট স্কুলের সহযোগিতায় ‘ডিজিটাল মার্কেটিং’ এবং ‘কনটেন্ট ক্রিয়েশন’ নামে দুটি বিশেষায়িত কোর্স চালু করেছে অপারেটরটি। কোর্সগুলো পরিচালনা করবেন যথাক্রমে রবি-টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এবং সাদমান সাদিক।

সারাদেশে বিস্তৃত কভারেজসহ ভিডিও স্ট্রং নেটওয়ার্ক নিয়ে মানুষের জীবনযাত্রায় ডিজিটাল চাহিদা পূরণের পথ আরো সুগম করছে রবি। বর্তমানে অনলাইন শিক্ষা এবং দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বহু শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাদার ব্যাক্তিরা ডিজিটাল মিডিয়াতে তাদের জ্ঞান ও শিক্ষার বিকাশ ঘটাতে আগ্রহী। কারণ আজকাল বেশিরভাগ ব্যবসা ও চাকরিতে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

দেশ যখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন অনলাইন শিক্ষার মাধ্যমে যুব সমাজের মধ্যে শিক্ষা ও দক্ষতা বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে রবি-টেন মিনিট স্কুল।

সনদ প্রদানকারী এই কোর্সগুলোতে কন্টেন্ট নির্মাতাদের জন্য ই-কমার্স, গ্রোথ হ্যাকিং, গ্রাফিক ডিজাইনিং এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে কন্টেন্ট মার্কেটিং বিষয়ে শেখার সুযোগ রয়েছে। কোর্স সফলভাবে শেষ করার পর সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

কোর্সর দুটি ক্লাসে ডিজিটাল মার্কেটিংয়ের অভিজ্ঞতা শোনাবেন পাঠাও’র পরিচালক সায়েদা নাবিলা মাহাবুব এবং প্রখ্যাত কার্টুনিস্ট মোর্শেদ মিশু।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি