বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.6 C
Dhaka

আপনার স্মার্টফোন স্লো? তাহলে ফাস্ট করার উপায় জানুন

আমাদের দৈনন্দিন জীবনে অক্সিজেনের মতই জরুরি হয়ে পড়েছে স্মার্টফোন। এখন ফোন এবং ইন্টারনেট ছাড়া আমরা অচল। কিন্তু আমাদের স্মার্টফোনটি পুরনো হওয়ার সাথে সাথে এর কর্মক্ষমতা বা পারফরম্যান্স অনেকটাই স্লো হয়ে যায়। অনেক সময় হাতের স্মার্টফোনটি প্রবল হ্যাং হতে দেখা যায়। তবে আজ আমরা এমন কয়েকটি উপায় জানবো, যা করলে আপনার মন্থর স্মার্টফোনটি অনেকটাই নতুনের মতই পরিষেবা দেবে।

প্রথমত: একটু খেয়াল করলেই দেখবেন স্মার্টফোনে আপনি যা যা কাজ করেন বা যে অ্যাপ ব্যবহার করেন তা ‘Cache’ রূপে ফোন মেমরিতে থেকে যায়। অনেক সময় Cache জমলে ফোনটি স্লো হয়ে যায়, তাই এটি সাফ করা দরকার। এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবেনা। ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ অপশনে ক্লিক করলে আপনি প্রতিটি অ্যাপ্লিকেশনের Cache সাফ করতে পারেন। বেশির ভাগ ফোনে ‘Clear All Cache’ নামে একটি অপশন থাকে, সেখানে একবার ক্লিক করলে সমস্ত Cache ডেটা ডিলিট করা যায়।

দ্বিতীয়ত: আমাদের স্মার্টফোনে এমন অনেকগুলি অ্যাপ থাকে যা আমরা ব্যবহার করিনা বললেই চলে। অথচ এই অ্যাপ্লিকেশনগুলি প্রায়শই ব্যাকগ্রাউন্ডে ফোনের ব্যাটারি এবং র‌্যাম ব্যবহার করে। এক্ষেত্রে এই অ্যাপগুলি আন-ইনস্টল করাই শ্রেয়। এতে ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে যায়। তবে এমন অনেকগুলি অ্যাপ রয়েছে যা আনইনস্টল করা যায়না, সেক্ষেত্রে দেখবেন ডিসাবেল (Disable) অপশন আছে কিনা।

তৃতীয়ত: বেশিরভাগ ইউজারই ফোনে গুগল ক্রোম (Chrome) ব্রাউজার ব্যবহার করে। এক্ষেত্রে যদি আপনি ক্রোমে ডেটা সেভার ফিচার অন করে রাখেন তবে দ্রুত ইন্টারনেট সার্চের ফলাফল পাবেন। এর জন্য আপনাকে প্রথমে ক্রোম খুলতে হবে। তারপর মেনু<সেটিংস<ডেটা সেভার অপশনে ক্লিক করে ফিচারটি অন করতে হবে।

চতুর্থত: সবসময় খেয়াল রাখবেন ফোনে নতুন সফ্টওয়্যার আপডেট আসছে কিনা। অনেক সময় আপডেটের মাধ্যমে বাগ ফিক্স ছাড়াও ফোনের প্রসেসিং অনেকটাই উন্নত হয়। এর জন্য ফোনের সেটিংস<সিস্টেম<সিস্টেম আপডেট অপশন চেক করুন। এখানে আপনি ফোনটি শেষ কবে আপডেট হয়েছে বা নির্মাতা সংস্থা নতুন কোনো আপডেট দিয়েছে কিনা তা দেখতে পাবেন।

সর্বশেষ বিষয়টি হল, লাইভ ওয়ালপেপার ব্যবহার। অনেকেই নিজের স্মার্টফোনটির সৌন্দর্য বাড়ানোর জন্য লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। যা দেখতে এমনিতে বেশ ভাল লাগে কিন্তু ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে।

সুতরাং, আমরা আপনাকে ফোনে সাধারণ ওয়ালপেপার ব্যবহার করার এবং বেশির ভাগ সময়ে ডার্ক মোড অন রাখার পরামর্শ দেব। তবে সবসময় ব্যাটারি সেভার অন করে না রাখাই ভালো। -তথ্যসূত্র টেকগাপ, ছবি ইন্টারনেট থেকে

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি