সোমবার, আগস্ট ১০, ২০২৬
32 C
Dhaka

ডব্লিউইউএসএমই বাংলাদেশের দূত নিযুক্ত হলেন সবুর খান


টেকভিশন ডেস্ক: বাংলাদেশের গর্ব ড. মো. সবুর খানকে দি ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (ডব্লিউইউএসএমই) বাংলাদেশের দূত হিসেবে নিয়োগ করেছে।

ড. মো. সবুর খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

উদ্যোক্তা উন্নয়নে এবং দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানজনক পদে অভিষিক্ত করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সংগঠনগুলো বৈশ্বিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেল।

ডব্লিউইউএসএমই একটি আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে ছড়িয়ে দেওয়া, পৃষ্ঠপোষকতা করা ও নিরাপত্তা প্রদান করা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে প্রত্যেক দেশে গতিশীল করা, টেকসই করা ও সমাজের বুকে প্রতিষ্ঠা করতে সব ধরনের অবদান রাখাই এই সংস্থার মূল উদ্দেশ্য।

ডব্লিউইউএসএমই-র দূত নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পরিসরে সবচেয়ে বড় এসএমই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারল। এর ফলে বাংলাদেশের সামনে অনেক সুযোগ ও সম্ভাবনার দুয়ারও উন্মোচিত হলো। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এখন থেকে তাদের উদ্ভাবিত পণ্য সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়া, নিজের সফলতাকে তুলে ধরা এবং নিজেদেরকে উন্নত করার সুযোগ তৈরি করতে পারবে।

জনাব খান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডব্লিউবিএএফ)-এর বাংলাদেশের হাইকমিশনার, ডব্লিউবিএএফ-এর গ্লোবাল বোর্ড মেম্বার, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (এইউএপি)-এর নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ)-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসার)-এর পরিচালক, উইটসার গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি ২০১৩ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি