বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

টুইটার ব্লু অ্যাকাউন্টের জন্য ২০২৭ টাকা নেবেন মাস্ক

টেকভিশন২৪ ডেস্ক: টুইটার ব্লু পেইড ভেরিফিকেশন সেবায় খরচ বাড়ছে চারগুণ। এর সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীকে এখন থেকে ২০ মার্কিন ডলার খরচ করতে হবে, এমনটাই জানিয়েছেন নতুন টুইটার প্রধান ইলন মাস্ক। এতদিন প্রতিমাসে খরচ করতে হতো চার ডলার ৯৯ সেন্ট। এর বিনিময়ে বাড়তি কিছু ফিচার পেয়ে থাকেন ব্যবহারকারীরা।

দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কর্মী এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন, তাদের নাকি চাকরি ছেড়ে দিতে বলেছেন ইলন মাস্ক। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি মাস্ক।

পরিকল্পনা অনুযায়ী, ভেরিফায়েড ব্যবহারকারীরা বাড়তি খরচে টুইটার ব্লুতে সাবস্ক্রাইব করার জন্য ৯০ দিন সময় পাবেন। এরমধ্যে ২০ ডলারে সাবস্ক্রাইব না করলে, আইডির পাশে থাকা নীল রঙের টিক চিহ্ন হারাতে হবে।

জানা গেছে, টুইটারের পুরো ভেরিফিকেশন সিস্টেম ঢেলে সাজানো হচ্ছে।

শুধু ভেরিফিকেশন সিস্টেম নয়, বিশ্বের এই ধনকুবের টুইটারের দায়িত্ব নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আরও বেশকিছু বিষয়ে পরিবর্তনের আভাস দিয়েছেন।

ইতোমধ্যেই ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার অ্যাকাউন্টের যাচাইকরণ এবং মূল ব্যবস্থাপনায় সংশোধন আনতে চান তিনি। পাশাপাশি টুইটারের ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে কিছু ছাঁটাইয়ের কথাও ভাবছেন। ব্যবস্থাপকদের ছাঁটাইয়ের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

টুইটার নিয়ন্ত্রণে নেওয়ার শুরুতেই সিইও পরাগ আগারওয়ালকে বিদায় জানিয়েছেন মাস্ক। টুইটারে ব্যান হয়ে থাকা অ্যাকাউন্টের অ্যাকসেস দিতেও শুরু করেছেন তিনি।

উল্লেখ্য, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি