শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

‘জয় ডি-সেট সেন্টার’ তরুণদের কর্মসংস্থানের ঠিকানা : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তৃণমূল পর্যায়ে আইসিটি অবকাঠামো নির্মাণ এবং সম্প্রসারণের লক্ষ্যে “জয় D-SET Center “স্থাপনের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে আজ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামাল এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন স্ব স্ব পক্ষে সই করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী “জয় ডি-সেট সেন্টার” তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা উল্লেখ করে বলেন এ সেন্টারের মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করা হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত ভৌত অবকাঠামো শক্তিশালীকরণ করা সহ জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা আরও দ্রুত পোঁছে যাবে। তিনি বলেন আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয় ডি-সেট সেন্টার” প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে।

পলক বলেন গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফল ভাবে বাস্তবায়ন করেছি। এখন এ ডিজিটাল বাংলাদেশের ভিত্তির ওপর দাড়িয়ে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উচ্চ অর্থনীতির স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিবসহ উভয় দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “জয় ডি-সেট সেন্টার” সমূহ ৫০০০ স্কয়ার বর্গফুটে নির্মিত হবে। প্রতিটি সেন্টারে ওয়ান স্টপ সার্ভিস ডেলিভারি, প্রশিক্ষণ ল্যাব, স্টার্টআপ, যুবকদের জন্য প্লাগ এবং প্লে স্পেস, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) এবং সুইচ রুম থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি