শনিবার, নভেম্বর ২১, ২০২৬
26 C
Dhaka

জিপিইইউ কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২১ ফলাফল ঘোষণা ও কর্মী সম্মেলন

টেকভিশন২৪ ডেস্ক: আজ শনিবার সূচনা কমিউনিটি সেন্টার, রিং রোড , ঢাকা তে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২১ এর ফলাফল ঘোষণা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অত্যন্ত অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর সকল নেতা কর্মীরা আজকের সম্মেলন পালন করে। সম্মেলনে ২০২১ সালের কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে নতুন কমিটির হাতে আগামী দিনের কার্যভার তুলে দেন সাধারণ নেতা কর্মীরা।  

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নূর কুতুব আলম মান্নান, ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় শ্রমিক লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজি রহিমা আক্তার সাথী, সাধারণ সম্পাদক, জাতীয় মহিলা শ্রমিক লীগ, বাবুল আক্তার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফেডারেশন, এ,বি,এম সফিউল আলম বুলু, ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর (দক্ষিণ), জাতীয় শ্রমিক লীগ, ব্যারিস্টার তাপস কান্তি বল, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কামরুল হাসান সাধারণ সম্পাদক, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ, আসফাক হাসান খান, সাধারণ সম্পাদক, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন, মোঃ কামরুজ্জামান, সভাপতি, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন কমিটির প্রেসিডেন্ট ওমর ফারুক, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ফজলুল হক, ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদ। বক্তারা গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর সামনের দিন গুলোতে কি পরিকল্পনা এবং গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন ভবিষ্যতে তার কর্মীদের জন্য চাকুরীর নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সহ গ্রামীণফোনকে একটি শ্রমিক বান্ধব কোম্পানিতে তৈরি করার বিষয়ে আলোকপাত করেন।   

সকলের অবগতির জন্য গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর নব নির্বাচিত কমিটির বিবরণ দেয়া হলো

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি