মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
32.6 C
Dhaka

জাপান আইটি উইকে বাক্কো সদস্য প্রতিষ্ঠানের সাফল্য অর্জন

টেকভিশন২৪ ডেস্ক:  এশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা খ্যাত জাপান আইটি উইকে বাংলাদেশ প্রতিনিধিদলে অংশ নিচ্ছে বিপিও শিল্পের ৬টি প্রতিষ্ঠান, যারা প্রত্যেকেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর গর্বিত সদস্য। তথ্য প্রযুক্তির এ মেলায় অংশগ্রহনকারী বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, স্কাইটেক সল্যুশনস, আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড, লিভার এ্যান্ড গিয়ার, ইগনাইট টেক সল্যুশনস, সিনার্জি বিজনেস সল্যুশন এবং মাই আউটসোর্সিং লিমিটেড। 

৫ থেকে ৭ এপ্রিল টোকিও বিগ সাইটে অনুষ্ঠিত হওয়া এ মেলায় বিভিন্ন দেশের প্রতিনিধিগণ একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক মতবিনিময় করেন। মেলায়, ‘ডিজিটাল বাংলাদেশ : ইওর আইটি ডেসটিনেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ প্রতিনিধিদলটি দেশের আইটি ইন্ডাস্ট্রির সমূহ সম্ভাবনাকে সকলের সামনে তুলে ধরে এবং দেশকে একটি ডিজিটাল পাওয়ার হাউজে রূপান্তরিত করার যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে সে বিষয়েও যাবতীয় আলোচনা করে। 
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধিগণ অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, টোকিও আয়োজিত একটি নেটওয়ার্কিং ইভেন্টে যার মূল লক্ষ্য ছিল আইটি সেক্টরে জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধন সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে মতবিনিময় করা। জাপান আইটি উইক এক্সিবিশন অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত করতে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। সেখানে তারা জাপানকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আউটসোর্সিং হাব হিসেবে চিহ্নিতকরণের সাথে সাথে তুলে ধরেছে আইটি সেক্টরে নিজ দেশের অর্জন।

উল্লেখ্য, মেলায় মাই আউটসোর্সিং লিমিটেড এবং এর সহপ্রতিষ্ঠান ফ্রনিউজ লিমিটেড ও স্টেলার পৃথকভাবে  ৩ টি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাপানি ৩ টি প্রতিষ্ঠানের সাথে। 

প্রদর্শনীটি  বাংলাদেশের প্রতিনিধিদলকে সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সাথে সংযোগ স্থাপন এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের জন্য একটি চমৎকার ক্ষেত্র প্রদান করেছে, যার ফলে জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও হয়েছে জোরদার। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি