মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
31 C
Dhaka

চ্যাটবট বার্ডের ভুল উত্তরে গুগলের ১০০ বিলিয়ন ডলার লোকসান

টেকভিশন২৪ ডেস্কসম্প্রতি বিশ্বকে চমকে দিয়েছে ওপেনএআই চ্যাটবট চ্যাট জিপিটি। যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বট (এআই) চ্যাট জিপিটি। চ্যাটজিটিপির এমন সাফল্য দেখে ‘বার্ড’ নামের একটি চ্যাটবট যুক্ত করতে কাজ করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

তবে, এই সেবা চালু করার আগেই বিশাল ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গুগলের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আর এই একটি ভুল উত্তরের কারণে ১০০ বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হলো গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট। খবর বিবিসির।

জানা গেছে, বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার এটি টুইটারে প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে দেখা যায়, বার্ডকে বলা হচ্ছে, নাসার জেমস ওয়েব টেলিস্কোপের বিষয়ে কিছু তথ্য দিতে। যেগুলো ৯ বছরের এক বালককে বলা যাবে।

এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

ছোট এ ভুলটি চোখ এড়ায়নি জ্যেতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যায়। এতে করে কোম্পানিটির ব্র্যান্ড ভেল্যু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে।

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফেলো ক্রিস হ্যারিসন মজার ছলে এক টুইটে বলেন, ‘শেয়ারের আগে আপনারা কেন এ তথ্যের সত্যতা যাচাই করেননি?

এদিকে গুগল যখন ‘বার্ড’ সেবা আনার ঘোষণা দেয় তখন এ বিষয়টি নিয়ে কোম্পানিটির বিনিয়োগকারীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন।

মাইক্রোসফট যখন চ্যাটজিটিপি সেবা নিয়ে আসে তখন থেকেই বেশ চাপে আছে গুগল। ওই চ্যাটজিটিপি ব্যবহার করে স্কুলের পাঠদান, গান লেখাসহ প্রায় সবই করা সম্ভব হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি