মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

চ্যাটবট তৈরির সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম, যেসব সুবিধা থাকবে

টেকভিশন২৪ ডেস্ক: ইনস্টাগ্রামের কনটেন্ট (আধেয়) নির্মাতাদের জন্য সুখবরই বটে। ভিডিওর দর্শক এবং অনুসরণকারীদের সঙ্গে কনটেন্ট নির্মাতাদের সহজে যোগাযোগের সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিজস্ব চ্যাটবট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা ইনস্টাগ্রামের এআই স্টুডিওর মাধ্যমে সহজেই নিজস্ব এআই চ্যাটবট তৈরি করে প্রোফাইলে যুক্ত করতে পারবেন। এর ফলে ভিডিওর দর্শক এবং অনুসরণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর চ্যাটবটটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জানাতে পারবেন নির্মাতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্বাচিত ব্যবহারকারীদের ওপর চ্যাটবটটির কার্যকারিতা পরীক্ষা করছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় সামাজিক মাধ্যমটি।

এআই চ্যাটবট তৈরির বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের পছন্দের নির্মাতাদের প্রোফাইল থেকে এআই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। এটি প্রাথমিকভাবে বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহার করা যাবে। অনুসরণকারীদের কাছ থেকে সচরাচর যেসব প্রশ্ন নির্মাতারা পেয়ে থাকেন সেগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবে জানাবে এআই চ্যাটবটটি। এর ফলে অনুসরণকারীদের সঙ্গে বার্তা আদান-প্রদান আরও কার্যকর ও আনন্দদায়ক হবে।

নির্মাতাদের এআই চ্যাটবট সংস্করণ কেমন হবে সে সম্পর্কে ধারণা দিতে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন জাকারবার্গ। ভিডিওগুলোতে দেখা গেছে, নির্মাতাদের প্রোফাইলে থাকা এআই চ্যাটবটের মেসেজিং বাটন ট্যাপ করে যে কোনো প্রশ্ন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর উত্তর জানা যাবে। উত্তরগুলো এআই দিয়ে তৈরি হওয়ায় সেগুলোতে এআই লেবেলও দেখা যাবে। প্রাথমিকভাবে ৫০ জন নির্মাতা এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এ সুবিধাটি পরখ করতে পারছেন। আগামী আগস্ট মাসে সুবিধাটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।

এআই চ্যাটবটের প্রয়োজনীয়তা তুলে ধরে জাকারবার্গ জানিয়েছেন, মানুষ আগ্রহ নিয়ে অনেকের সঙ্গে যোগাযোগ করে। কেউ আবার বিভিন্ন নির্মাতা ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চান। নির্মাতা ও প্রতিষ্ঠানের কাজের ধরনে ভিন্নতা থাকায় আলাদা চ্যাটবট প্রয়োজন। আর এসব চ্যাটবটে মানুষের আগ্রহের বিষয়গুলোর যাতে প্রতিফলিত হয় সেটিও নিশ্চিত করা দরকার। এ জন্য মেটা নির্মাতা এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে।-সূত্র : প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি